বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শেয়ারবাজারে নেগেটিভ ইকুইটি মেটানোর সময়সীমা আরও চার বছর বাড়াল নিয়ন্ত্রক সংস্থা কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন আগামী ১০ জানুয়ারি অনুষ্ঠিত হবে বাংলাদেশে আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ৭ জেলায় নতুন এসপি নিয়োগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি মাহদী আমিন: ন্যায্য প্রত্যাশার সঙ্গে সংগতিপূর্ণ নতুন মজুরিকাঠামো নির্ধারণ হয়েছে তে গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ: ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির লুকায়িত নেতাকর্মীদের বিপদে ফেলছে পলাতক পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী সেঞ্চুরিয়নে পাহাড়সম রান গড়ে ইনিংস ঘোষণা দক্ষিণ আফ্রিকার মাহ্দী আমিন: পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৬–৪৩ শতাংশ বাড়ানো হয়েছে মিস ইউনিভার্স থেকে বাদ পড়ে সামিরা খান মাহির আবেগঘন বার্তা

পাসপোর্ট ‘ফ্ল্যাগড’: যুক্তরাজ্যগামী বিমানে উঠতে বাধা সৌরভ দাসকে

প্রতিবেদকের নাম

যুক্তরাজ্যে অক্সফোর্ড ইউনিয়নসহ একাধিক বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে বক্তব্য দিতে যাওয়ার পথে দিল্লি বিমানবন্দরে বাধা পেয়েছেন ভারতের ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-এর নেতা সৌরভ দাস। মঙ্গলবার স্থানীয় সময় রাত ১টার ফ্লাইটে তার ওঠার কথা থাকলেও অভিবাসন কর্তৃপক্ষ তাকে বিমানে উঠতে দেয়নি। বিমানবন্দরে তাকে জানানো হয়, তার পাসপোর্ট ‘ফ্ল্যাগড’ বা বিশেষ নজরদারির তালিকায় রাখা হয়েছে। তবে কী কারণে তা নজরদারিতে রাখা হলো, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি।

চলতি বছরের শুরুর দিকে জেন-জি নেতৃত্বাধীন আন্দোলনের মাধ্যমে ব্যাপকভাবে পরিচিতি লাভ করেন সৌরভ দাস। যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিয়ন ছাড়াও ক্যামব্রিজ ও এডিনবরা বিশ্ববিদ্যালয়ে ওই আন্দোলন সম্পর্কিত বিষয়ে বক্তব্য রাখার কথা ছিল তার। বিমানে ওঠার অনুমতি না পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ক্ষোভ প্রকাশ করে সৌরভ লিখেছেন, প্রবাসী ভারতীয় শিক্ষার্থীরা এসব অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। কিন্তু সরকার এসব মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে তার যাওয়া নিয়ে ভয় পেয়ে এই বুদ্ধিবৃত্তিবিরোধী সিদ্ধান্ত নিয়েছে।

একই দল ককরোচ জনতা পার্টির আরেক নেতা রত্না সিংও এক্সে দেওয়া এক পোস্টে জানান, তাকে ও সৌরভ দাস উভয়কেই অক্সফোর্ড ইউনিয়ন আমন্ত্রণ জানিয়েছিল। তবে কয়েক দিন আগেই তার ভিসা প্রত্যাখ্যান করা হয়। সৌরভের সফর আটকে দেওয়া প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, যেভাবে তাকে যাত্রা করতে দেওয়া হলো না, তা দেশের তরুণদের কণ্ঠস্বর এবং মতপ্রকাশের স্বাধীনতার সীমানা নিয়ে গভীর উদ্বেগ তৈরি করেছে।

সামগ্রিক বিষয়ে মন্তব্য জানতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, দিল্লি পুলিশ ও বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সরাসরি কোনো মন্তব্য না করে বিমানবন্দর কর্তৃপক্ষ ও দিল্লি পুলিশের সঙ্গেই কথা বলার পরামর্শ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ