বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ইয়াবা ও হেরোইন মামলায় জামিন এর জন্য মিথ্যা তদ্বির ঝিনাইদহ-৪ আসনের সাবেক এমপির মেয়ে ডরিন গ্রেপ্তার রাজধানীতে সাবেক উপ-প্রেস সচিব ও ডিসিসহ গ্রেপ্তার ৪ জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কতটা সত্য: ইউক্রেনের এক হামলাতেই রাশিয়ার পাঁচটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত, কিয়েভের এই শেয়ারবাজারে নেগেটিভ ইকুইটি মেটানোর সময়সীমা আরও চার বছর বাড়াল নিয়ন্ত্রক সংস্থা কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন আগামী ১০ জানুয়ারি অনুষ্ঠিত হবে বাংলাদেশে আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ৭ জেলায় নতুন এসপি নিয়োগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি মাহদী আমিন: ন্যায্য প্রত্যাশার সঙ্গে সংগতিপূর্ণ নতুন মজুরিকাঠামো নির্ধারণ হয়েছে

কতটা সত্য: ইউক্রেনের এক হামলাতেই রাশিয়ার পাঁচটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত, কিয়েভের এই

প্রতিবেদকের নাম

রাশিয়ার একটি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটিতে বড় ধরনের হামলার দাবি করেছে ইউক্রেন।

দেশটির জেনারেল স্টাফের তথ্য অনুযায়ী, রাজধানী মস্কো থেকে প্রায় ৩০০ কিলোমিটার (প্রায় ১৮৫ মাইল) পূর্ব দিকে অবস্থিত সাভাসলেইকা বিমানঘাঁটিতে এই অভিযান চালানো হয়।

এতে রাশিয়ার পাঁচটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে কিয়েভ জানিয়েছে। ক্ষতিগ্রস্ত বিমানগুলোর মধ্যে তিনটি মিগ-৩১ এবং দুটি সু-৩৪এস মডেলের বলে দাবি করা হয়েছে। যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই-বাছাই করা হচ্ছে, তবুও ইউক্রেনের পক্ষ থেকে ‘আরও ভালো খবর পাওয়ার’ ইঙ্গিত দেওয়া হয়েছে।

নিঝনি নভগোরোদ অঞ্চলে অবস্থিত সাভাসলেইকা বিমানঘাঁটিটি রাশিয়ার কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে রাশিয়া নিয়মিত হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ও গ্লাইড বোমা নিক্ষেপের মহড়া চালায়। বিশেষ করে মিগ-৩১ যুদ্ধবিমানগুলো যখন আকাশে ওড়ে, তখন ইউক্রেনে বিশেষ সতর্কতা জারি করা হয়। এসব বিমান থেকে ছোড়া কিনঝল ক্ষেপণাস্ত্র সামরিক স্থাপনা ও বড় অবকাঠামোর জন্য ভয়াবহ হুমকি। তবে কিয়েভ এদিনের হামলায় ঠিক কী ধরনের অস্ত্র ব্যবহার করেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।

এদিকে ইউক্রেনের দাবি অনুযায়ী, সামারা অঞ্চলে থাকা রাশিয়ার দুটি বিশাল জ্বালানি তেল শোধনাগারও তাদের হামলার লক্ষ্যবস্তু ছিল। যুদ্ধক্ষেত্র থেকে প্রায় ৮০০ কিলোমিটার (প্রায় ৫০০ মাইল) দূরের এই স্থাপনাগুলোতে হামলার মূল উদ্দেশ্য রাশিয়ার তেল পরিশোধন সক্ষমতা কমিয়ে দেওয়া। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, জ্বালানি ও গোলাবারুদ ছাড়া রাশিয়ার সামরিক যান ও কামান অচল হয়ে পড়ে, তাই দীর্ঘমেয়াদী যুদ্ধের অংশ হিসেবে এসব লক্ষ্যবস্তুতে তারা ধারাবাহিকভাবে হামলা চালাচ্ছে। কয়েক বছর ধরে বিভিন্ন সময় এ বিমানঘাঁটি ইউক্রেনের হামলার শিকার হয়েছে। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় সতর্ক করে দিয়ে বলেছে, ‘আপনারা (রাশিয়া) এগুলো মেরামত করবেন।

অন্যদিকে, রাশিয়ার সামারা অঞ্চলের গভর্নর ভিয়াচেস্লাভ ফেদোরিশচেভ জানিয়েছেন, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ১৪৫টির বেশি ড্রোন ভূপাতিত করেছে। তিনি এই ঘটনাকে ‘কঠিন পরীক্ষা’ হিসেবে অভিহিত করেছেন। হামলায় একজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন এবং বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে। তবে এ বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা ক্ষয়ক্ষতির চূড়ান্ত হিসাব প্রকাশ করা হয়নি। কয়েকটি শহরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে নিয়মিত দূরপাল্লার হামলা চালানো ইউক্রেনের কৌশল হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি রাশিয়ার দখলে থাকা বিভিন্ন ভূখণ্ডে রাডার ব্যবস্থা, জ্বালানি গুদাম ও পণ্য পরিবহনের স্থাপনাগুলোতেও হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। এ ধরনের সফল অভিযান মস্কোর আক্রমণের সক্ষমতাকে সীমিত করবে বলে মনে করছে কিয়েভ।

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত মঙ্গলবার জ্বালানি অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর নির্দেশ দিয়েছেন। তিনি দাবি করেন, রাশিয়া দেশের জ্বালানির বাজার স্থিতিশীল রাখতে সক্ষম হয়েছে এবং ইউক্রেনকে এর পাল্টা জবাব দেওয়া অনিবার্য। তবে একই সময় ইউক্রেনেও প্রতিদিন হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। গত দুই দিনে রুশ হামলায় ইউক্রেনে অন্তত ১০ জন নিহত হয়েছেন এবং জ্বালানি স্থাপনায় আঘাতের ফলে হাজার হাজার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। তবে ‘আরও ভালো খবর আসতে পারে’ বলেও আভাস দিয়েছেন তিনি।

রাশিয়ার সামরিক বাহিনীও পাল্টা দাবি করেছে যে, তারা রাতভর ইউক্রেনের ৭০০টির বেশি ড্রোন ভূপাতিত করেছে। যুদ্ধের ভয়াবহতার মধ্যে বিভিন্ন ফাঁস হওয়া নথিতে দাবি করা হয়েছে যে, এখন পর্যন্ত ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ১ হাজারের বেশি সেনা আত্মহননের পথ বেছে নিয়েছেন। এ ছাড়াও, বিবিসির তথ্য অনুযায়ী রাশিয়ার নিজস্ব হিসাবেই যুদ্ধে ৫ লাখ সেনার মৃত্যুর তথ্য উঠে এসেছে। ২০২২ সালে সংঘাত শুরুর পর থেকে বর্তমানে এটি নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে যে, উভয় পক্ষই একে অপরের ভূখণ্ড ও সামরিক লক্ষ্যবস্তুতে নিয়মিত আক্রমণ অব্যাহত রেখেছে। রাতভর ইউক্রেনের ৭০০ ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ