সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা সিটি নির্বাচনে মেয়র প্রার্থী চূড়ান্ত করলো জাতীয় নাগরিক পার্টি ফরিদপুরের ভাঙ্গায় বাস ও মোটরসাইকেল সংঘর্ষে এশিয়ান টেলিভিশনের সাংবাদিক নিহত লক্ষ্মীপুরে জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দিলেন শতাধিক নেতাকর্মী সায়মা ওয়াজেদের ডব্লিউএইচও নিয়োগ ত্রুটিপূর্ণ ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ: দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব রিপোর্টার পদে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন যারা গাজীপুরে মাদ্রাসার দুই শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় তিন শিক্ষক গ্রেপ্তার ডেনমার্কে বাড়ির বাগান খুঁড়তেই বেরিয়ে এলো হাজার বছরের পুরনো ভাইকিং রৌপ্যভান্ডার গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ ও হুঁশিয়ারি বাংলাদেশে মেধার অভাব নেই, প্রয়োজন গবেষণার সুযোগ ও পরিবেশ: মাহদী আমিন

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট আবেদন খারিজ

প্রতিবেদকের নাম

আওয়ামী লীগ এবং দলটির সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের প্রজ্ঞাপনকে চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনটি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। রোববার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানি শেষে আবেদনটি ‘উত্থাপিত হয়নি’ মর্মে খারিজ করেন।

এই রিট আবেদনটি দায়ের করেছিলেন মুন্সীগঞ্জের শ্রীনগর এলাকার বাসিন্দা মো. আল আমিন। আবেদনের মাধ্যমে তিনি ২০২৫ সালের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে ইস্যু করা প্রজ্ঞাপনটির বৈধতা চ্যালেঞ্জ করেন। পাশাপাশি, ওই প্রজ্ঞাপন কেন আইনবহির্ভূত ঘোষণা করা হবে না, সেই মর্মে রুল জারির আর্জি জানান তিনি। এছাড়া, রুল চলমান থাকা অবস্থায় প্রজ্ঞাপনটির কার্যক্রম স্থগিত রাখার নির্দেশনা চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন আবেদনকারী।

উল্লেখ্য, ২০২৫ সালের ১২ মে জারিকৃত ওই প্রজ্ঞাপনে আওয়ামী লীগ ও এর সব সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান বিচারকার্য শেষ না হওয়া পর্যন্ত সব ধরনের প্রকাশনা, গণমাধ্যম প্রচারণা, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয়তা, মিছিল, সভা-সমাবেশ এবং সম্মেলনের মতো রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়। চাকরির আরও তথ্য: রিট আবেদনে ২০২৫ সালের ১২ মে জারি করা প্রজ্ঞাপনটি কেন আইনগত কর্তৃত্ব-বহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে রুল জারির আর্জি জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ