সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি আমদানির ওপর নির্ভরতা কমিয়ে নিজস্ব উৎস থেকে গ্যাস উত্তোলনে গুরুত্ব দিচ্ছে সরকার জনপ্রতি ঋণের বোঝা ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা: জাতীয় সংসদে অর্থমন্ত্রী ফেনীতে পুলিশ পরিচয়ে মোবাইল তল্লাশি: তিন যুবক কারাগারে রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা ছাড়িয়েছে ঢাকাবাসীর মাথাপিছু আয় ৫,১৬৩ ডলার, ডিসিসিআইয়ের নতুন সূচক প্রকাশ ১১১ প্রতিযোগীকে পেছনে ফেলে ৭৩তম মিস ওয়ার্ল্ডের মুকুট জিতলেন জোহেইরি মোলা মাদরাসা শিক্ষার আধুনিকায়নে সংস্কার ও অপপ্রচার রোধের আহ্বান ওলামা পরিষদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নাশকতার আশঙ্কা, সতর্ক অবস্থানে প্রসিকিউশন লক্ষ্মীপুরে পুকুরে ডুবে দাদা ও দুই নাতি-নাতনির মর্মান্তিক মৃত্যু চট্টগ্রামের সীতাকুণ্ডে অপরাধ পরিস্থিতি ও প্রশাসনিক চ্যালেঞ্জ নিয়ে নতুন উদ্বেগ

আনন্দ আর বেদনা নিয়ে বাবু’র কালযাপন

প্রতিবেদকের নাম

২১ মার্চ পিতৃবিয়োগ এর দিন, একইসাথে তার জন্মদিন। একদিকে হারাবার বেদনা, অন্যদিকে পৃথিবীতে আসার আনন্দ। বলছি অভিনয় শিল্পী ও উপস্থাপক শফিউল আলম বাবু’র কথা। আলো ঝলমলে এমনই দিনে তিনি চাঁদপুরে জন্মগ্রহণ করেন আবার একইদিনে বাবাকেও হারান। তাই তার জীবনের আনন্দআলোও উজ্জ্বল হতে-হতেই ম্লান হয়ে যায়।

জীবনের এই প্রাপ্তি আর অপ্রাপ্তি সম্পর্কে বাবু জানান- কি এমন হতো যদিনা আজো বাবাকে কাছে পেতাম। আমিও বাবা হয়েছি (এক পুত্র ও এক কন্যার জনক) বাবার গুরুত্ব বুঝি। কিছু বুঝে উঠার আগেই আমার বাবা চলে গেলো। যদিও আমার মা কখনোই বাবার অভাব বুঝতে দেয়নি। তবুও বাবা অথবা মা’এর স্থান কেউই পূরণ করতে পারেনা। বাবা হলো বটবৃক্ষ আর মা হলো শীতল ছায়া। কেউ কারো পরিপূরক হতে পারেনা। তবুও বাবা বিহীন জীবনকে টেনে নিয়ে চলেছি।

আমার বাবা ছিলেন সুঠামদেহী, মেদহীন এক চমৎকার ব্যক্তিত্বের অধিকারী পুরুষ। আমি তাঁর কানাকড়িও পাইনি। এখনো মনে হয়, হঠাৎ যেন বাবা পেছন থেকে কাঁধে হাত রেখে বলছেন-কিরে খোকা সারাদিন কোথায় ছিলি, কত টেনশন হয়েছে জানিশ? অকষ্মাত পেছনে তাকাই, কাউকে খুঁযে পাইনা। তখন চিৎকার করে বাবাকে ডাকতে ইচ্ছে করে, বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। কাউকে কিছু বলতেও পারিনা, এ যে কি কষ্ট বোঝাতেও পারবো না। বাবার জীবদ্দশায় তিনি মানুষকে চিকিৎসাসেবা দিতে দিতে লিভার সিরোসিসে মাত্র ঊনষাট বছরে নিজেই ওপাড়ে পাড়ি জমিয়েছেন।

সদালাপী, নিরহংকারী শিল্পী সত্ত্বাময় বাবু সবার কাছে তাঁর বাবার জন্যে প্রার্থনা কামনা করেছেন। একইসাথে তার জন্ম যেন মানবসেবায় উৎসর্গ করতে পারেন, সে জন্য সকলের দোয়া কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ