কারিগরি ত্রুটি কাটিয়ে অবশেষে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জাপানের স্থানীয় সময় বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ১০টা ৪৩ মিনিটে (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৪৩ মিনিট) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৭৭ ফ্লাইটটি নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। বিমান সংস্থার জনসংযোগ বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে, স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় যান্ত্রিক ত্রুটির কারণে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিজি-৩৭৭ ফ্লাইটটির উড্ডয়ন স্থগিত করা হয়। জানা যায়, ভিভিআইপি যাত্রীদের নিয়ে বিজি-৩৭৭ ফ্লাইটটির নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। এসব বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা জোরদার করা এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যায় উড্ডয়নের প্রস্তুতির সময় বিমানে কারিগরি জটিলতা দেখা দিলে ফ্লাইটটি স্থগিত করা হয়।
বিমানের মহাব্যবস্থাপক শাহনূর আহমেদ জানিয়েছেন, প্রকৌশলীরা তাৎক্ষণিকভাবে মেরামতের কাজ শুরু করেন। তাহসিফের জানাজা সম্পন্ন, উত্তরায় দাফন। তাহসিফের নিখোঁজ হওয়া রাতের বর্ণনা দিলেন সেই জুনিয়র বন্ধু। শেখ হাসিনার ভিডিও ফাঁসের দাবি আগেই নাকচ করেছিলেন তাহসিফ।
পরবর্তীতে ইঞ্জিনিয়ার সাদেকুল ইসলাম ভূঁইয়া ও প্রকৌশলী মান্নানের নেতৃত্বাধীন একটি কারিগরি দল সফলভাবে ত্রুটি সারাতে সক্ষম হয়।
ফ্লাইটটি নির্ধারিত সময়ে যাত্রী নিয়ে টার্মিনাল থেকে পুশব্যাক করা হয়েছিল। তবে রানওয়ের দিকে যাওয়ার পথে ককপিটে ‘স্পয়লার’ সম্পর্কিত প্রযুক্তিগত সংকেত দেখতে পান পাইলট। নিরাপত্তার খাতিরে তাৎক্ষণিকভাবে উড্ডয়ন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয় এবং উড়োজাহাজটিকে নির্দিষ্ট পার্কিং বে-তে ফিরিয়ে আনা হয়। উদ্ভূত পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবে উড্ডয়নের সিদ্ধান্ত বাতিল করেন পাইলট এবং কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করে উড়োজাহাজটিকে নির্দিষ্ট পার্কিং এলাকায় ফিরিয়ে নেওয়া হয়।
উল্লেখ্য, চার দিনের সরকারি সফরে গত ২৬ অক্টোবর প্রধানমন্ত্রী জাপান যান। সফরকালে তিনি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকসহ দেশটির বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান এবং প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। এছাড়া তিনি জাপানের বিভিন্ন বেসরকারি কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। সফরকালে প্রধানমন্ত্রী জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যদের সঙ্গেও মতবিনিময় সভায় অংশ নেন।