জাপান সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটির কারণে আটকা পড়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ফ্লাইটটির উড্ডয়নের কথা থাকলেও এর প্রায় ৪০ মিনিট পর পাইলট ককপিট থেকে যান্ত্রিক ত্রুটির তথ্য নিশ্চিত করেন এবং যাত্রা বিলম্বিত হওয়ার ঘোষণা দেন। এ পরিস্থিতিতে প্রধানমন্ত্রী ও তার প্রতিনিধিদলের সদস্যরা বিমান থেকে নেমে গেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, ভিভিআইপি যাত্রীদের বহনকারী বিজি-৩৭৭ (বিজি-৩৭৭) ফ্লাইটটির নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নির্ধারিত গন্তব্যে যাত্রার কথা ছিল। এ জন্য যাত্রীদের কাছে দুঃখপ্রকাশও করেন তিনি। বোর্ডিং শেষে উড়োজাহাজটিকে টার্মিনাল থেকে পুশব্যাক করা হয়।
ফ্লাইটটি রানওয়ের দিকে যাওয়ার সময় ককপিটে স্পয়লারের ত্রুটিসংক্রান্ত সংকেত দেখা দেয়। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পাইলট তাৎক্ষণিকভাবে উড্ডয়ন বাতিল করেন এবং কন্ট্রোল টাওয়ারের সাথে সমন্বয় করে উড়োজাহাজটিকে পুনরায় পার্কিং এলাকায় ফিরিয়ে নেওয়া হয়। এ ঘটনায় প্রধানমন্ত্রীসহ প্রতিনিধিদলের সদস্যদের বিমান থেকে নিচে নামিয়ে বিমানবন্দরের লাউঞ্জে নিয়ে আসা হয়েছে। অন্য যাত্রীদেরও একই স্থানে স্থানান্তর করা হয়। পরে উড়োজাহাজটি টারমাকে ফিরিয়ে নেওয়া হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাহনূর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। বিমানের পাইলট ইমামুল জানিয়েছেন, প্রকৌশলীরা ত্রুটি সারানোর জন্য কাজ করছেন। কারিগরি দলের প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী, উড়োজাহাজটিকে পুনরায় উড্ডয়নযোগ্য করতে আরও দুই থেকে আড়াই ঘণ্টা সময়ের প্রয়োজন হতে পারে। প্রকৌশলী সাদেকুল ইসলাম ভূঁইয়া ও মান্নানের নেতৃত্বে কারিগরি টিম উড়োজাহাজের ডানার স্পয়লার নিয়ে কাজ করছে।
উল্লেখ্য, বিমানটির স্পয়লারে ত্রুটি দেখা দেয়ায় নিরাপত্তা ঝুঁকি এড়াতে তা মেরামত করা জরুরি। মূলত অবতরণের সময় গতি নিয়ন্ত্রণে এবং উড্ডয়নের বিভিন্ন ধাপে স্পয়লার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মেরামতের কাজ শেষ হওয়ার পর কারিগরি পরীক্ষা সম্পন্ন হলে ফ্লাইটটির পরবর্তী যাত্রার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ভিভিআইপি যাত্রীবাহী বিজি-৩৭৭ ফ্লাইটটি নিয়ে বিমান কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে কাজ চালিয়ে যাচ্ছে।