জুলাই গণঅভ্যুত্থানের সময় বিভিন্ন গণমাধ্যমে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) সকালে তাদের ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়।
এর আগে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৭ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ তাদের আদালতে হাজির করার নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশনার আলোকে আজ তাদের ট্রাইব্যুনালে উপস্থাপন করা হলো।
বর্তমানে ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু শাপলা চত্বর হত্যা মামলায় ট্রাইব্যুনালের আদেশে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। অন্যদিকে, শ্যামল দত্ত জুলাই আন্দোলন-সংক্রান্ত একটি মামলায় নিম্ন আদালতের নির্দেশে কারাবন্দি রয়েছেন। তাদের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানকালীন উসকানিমূলক কর্মকাণ্ডের অভিযোগে মামলাটি চলমান রয়েছে।