শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিহঙ্গের গান “দক্ষিণ গফরগাঁও এর সতর বাড়ী গ্রামের বিভিন্ন রাস্তার বেহাল অবস্থা” প্রাইম মিনিস্টার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ।। দক্ষিণ গফরগাঁও উপজেলার “বেগম রাবেয়া মেমোরিয়াল হাই স্কুল”র জয় ঢাকা সিটি নির্বাচনে মেয়র প্রার্থী চূড়ান্ত করলো জাতীয় নাগরিক পার্টি ফরিদপুরের ভাঙ্গায় বাস ও মোটরসাইকেল সংঘর্ষে এশিয়ান টেলিভিশনের সাংবাদিক নিহত লক্ষ্মীপুরে জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দিলেন শতাধিক নেতাকর্মী সায়মা ওয়াজেদের ডব্লিউএইচও নিয়োগ ত্রুটিপূর্ণ ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ: দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব রিপোর্টার পদে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন যারা গাজীপুরে মাদ্রাসার দুই শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় তিন শিক্ষক গ্রেপ্তার

ইরানের শহীদ নেতার দেহ মুবারক ইরাকে; স্বাগত জানান ইরাকি প্রধানমন্ত্রী

ইনডেক্স নিউজ ডেস্ক ঃ

ইসলামী বিপ্লবের মহান শহীদ নেতা হজরত আয়াতুল্লাহ আল উজমা সাইয়্যেদ আলী হুসাইনি খামেনেয়ী’র দেহ মুবারককে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়েছে।

অনুষ্ঠানে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জায়েদি এবং ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. মাসুদ পেজেশকিয়ান উপস্থিত ছিলেন। দুই দেশের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় উচ্চপদস্থ দায়িত্বশীলদের উপস্থিতিতে গভীর শোক, শ্রদ্ধা ও মর্যাদাপূর্ণ পরিবেশে তা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রেসিডেন্ট পেজেশকিয়ান এবং তার সফরসঙ্গীরা ইরাকি কর্মকর্তাদের সঙ্গে শহীদ মহান নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং মুসলিম উম্মাহর মর্যাদা ও অগ্রগতিতে তাঁর অবিস্মরণীয় অবদানের কথা স্মরণ করেন।

সেখানে তারা ফাতিহা পাঠের মাধ্যমে ইসলামী বিপ্লবের শহীদ নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শহীদ ইসলামী বিপ্লবের নেতা হযরত আয়াতুল্লাহুল উযমা সাইয়্যেদ আলী হুসাইনি খামেনেয়ী (রহ.)-এর পবিত্র দেহ মোবারককে স্বাগত জানানোর অনুষ্ঠানে অংশ নিতে প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান ইরাক সফরে যান। ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জায়েদি আজ বুধবারকে সরকারি ছুটির দিন ঘোষণা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ