এলপিজি গ্যাসের দাম ও ব্যবসায়ীদের কমিশন বাড়ানোর প্রস্তাবের ওপর গণশুনানি শুরু করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বৃহস্পতিবার ২৯ অক্টোবর রাজধানীর ইস্কাটনের বিয়াম মিলনায়তনে এই শুনানি অনুষ্ঠিত হচ্ছে। সভায় এলপিজি আমদানিকারকরা বর্তমান কমিশন দুই থেকে আড়াই গুণ এবং পরিবেশকরা তা তিনগুণ পর্যন্ত বৃদ্ধির দাবি জানিয়েছেন।
সর্বশেষ ৪ অক্টোবর বিইআরসি ১২ কেজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করে। ওই সময় প্রতি কেজি এলপিজির দাম ১৫৩ টাকা ৬ পয়সা এবং অটোগ্যাস প্রতি লিটার ৮৪ টাকা ৬২ পয়সা নির্ধারণ করা হয়েছিল। অটোগ্যাসের দাম প্রতি লিটার ৭৩ টাকা শূন্য ৯ পয়সা থেকে বাড়িয়ে ৮৪ টাকা ৬২ পয়সা নির্ধারণ করা হয়।
পূর্বের সেই সিদ্ধান্ত অনুযায়ী সাড়ে ৫ কেজির সিলিন্ডারের দাম ৮৪২ টাকা, ১২ কেজির দাম ১ হাজার ৮৩৭ টাকা এবং সাড়ে ১২ কেজির দাম ১ হাজার ৯১৩ টাকা ধার্য করা হয়। এছাড়াও ১৫ কেজি ২ হাজার ২৯৬ টাকা, ১৬ কেজি ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ কেজি ২ হাজার ৭৫৫ টাকা ও ২০ কেজির সিলিন্ডারের দাম ৩ হাজার ৬১ টাকা নির্ধারণ করা হয়েছিল।
বড় সিলিন্ডারগুলোর মধ্যে ২২ কেজির দাম ৩ হাজার ৩৬৭ টাকা, ২৫ কেজির ৩ হাজার ৮২৭ টাকা, ৩০ কেজির ৪ হাজার ৫৯২ টাকা, ৩৩ কেজির ৫ হাজার ৫১ টাকা, ৩৫ কেজির ৫ হাজার ৩৫৭ টাকা এবং ৪৫ কেজির সিলিন্ডারের মূল্য ৬ হাজার ৮৮৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। বর্তমান শুনানিতে এই দাম পরিবর্তনের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। সাড়ে ৫ কেজি থেকে ৪৫ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দামও আনুপাতিক হারে বাড়ানো হয়।