শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
সরকার নতুন সম্ভাবনার জন্য যেকোনো পদক্ষেপ নিতে প্রস্তুত: মির্জা ফখরুল বাজেটকে ঘিরে বিরোধী দল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে: প্রধানমন্ত্রী রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্কুলছাত্রীর- এলাকায় শোকের ছায়া সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধের দাবিতে চিলাহাটিতে ১১ দলের প্রতিবাদ সমাবেশ ইন্দোনেশিয়ায় জোড়া স্বর্ণপদক জিতে বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা উড়ালো কিশোর উদ্ভাবক নিভীর সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের সেলাই মেশিন বিতরণ কলেজছাত্রী অরপার জীবনযুদ্ধে লড়াই: ক্যান্সারে থেমে গেছে স্বপ্ন, থামেনি আশা কক্সবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইরানের জব্দকৃত অর্থ ছাড় দিতে পারে আরব আমিরাত মা শ্রীদেবীকে ছাড়িয়ে গেলেন জাহ্নবী

কলেজছাত্রী অরপার জীবনযুদ্ধে লড়াই: ক্যান্সারে থেমে গেছে স্বপ্ন, থামেনি আশা

নিউজ ডেস্ক ঃ

২২ বছর বয়সী অরপার জীবন এখন হাসপাতালের বিছানা আর চিকিৎসার কঠিন বাস্তবতার মধ্যে সীমাবদ্ধ। তরুণ বয়সে যেখানে তার স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে স্বনির্ভর হওয়ার, সেখানে আজ সে লড়ছে একিউট লিউকেমিয়া (হাড়ের ক্যান্সার)—একটি জটিল ও প্রাণঘাতী রক্তরোগের সঙ্গে।

পারিবারিক সূত্রে জানা যায়, অরপার বাবা ও মা দুজনই বেসরকারি চাকরিজীবী। সীমিত আয়ের মধ্যেও দীর্ঘদিন ধরে তারা মেয়ের চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। শুরু থেকেই নিয়মিত কেমোথেরাপি ও প্রয়োজনীয় চিকিৎসা করানো হচ্ছে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে চিকিৎসার ব্যয় বহুগুণ বেড়ে গেছে।

চিকিৎসকরা জানিয়েছেন, রোগটি দীর্ঘমেয়াদি এবং উন্নত চিকিৎসা অব্যাহত রাখা জরুরি। কিন্তু পরিবারের আর্থিক সক্ষমতা ধীরে ধীরে শেষ হয়ে আসছে। সন্তানের জীবন বাঁচাতে গিয়ে বাবা-মা এখন চরম অর্থনৈতিক সংকটে পড়েছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, অরপার জীবন বাঁচাতে এখন জরুরি ভিত্তিতে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট (Bone Marrow Transplant) প্রয়োজন। তবে এই চিকিৎসার ব্যয়বহুল হওয়ায় পরিবারটি চরম আর্থিক সংকটে পড়েছে। নিজেদের সম্বল খুঁয়ে পরিবারটি এখন পথে বসার উপক্রম। ঋণ করে চিকিৎসা চালানো হলেও এখন সেই সক্ষমতাও শেষ হয়ে এসেছে।

চিকিৎসকরা আশঙ্কা করছেন, দ্রুত উন্নত চিকিৎসা শুরু না হলে অরপার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটতে পারে। এমন পরিস্থিতিতে পরিবারটি দিশেহারা হয়ে পড়েছে।

অরপার বাবা-মা একটাই অনুরোধ জানিয়েছেন—তাদের মেয়েকে বাঁচাতে সমাজের বিত্তবান ও সহানুভূতিশীল মানুষের সহায়তা প্রয়োজন। অরপার একটাই স্বপ্ন, সে আবার সুস্থ হয়ে ফিরে যেতে চায় তার কলেজে, তার স্বাভাবিক জীবনে।

সহায়তার জন্য যোগাযোগ/অনুদান তথ্য: মো. হাফিযুর রাহমান খান (পিতা), হিসাব নম্বর: ০২০০০১২৮২০৬৪৬, অগ্রণী ব্যাংক পিএলসি, আইসিডিডিআরবি শাখা, ঢাকা নর্থ জোন। মোবাইলঃ ০১৮৩৩৯৩৩৪৪০।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ