শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
“দক্ষিণ গফরগাঁও এর সতর বাড়ী গ্রামের বিভিন্ন রাস্তার বেহাল অবস্থা” প্রাইম মিনিস্টার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ।। দক্ষিণ গফরগাঁও উপজেলার “বেগম রাবেয়া মেমোরিয়াল হাই স্কুল”র জয় ঢাকা সিটি নির্বাচনে মেয়র প্রার্থী চূড়ান্ত করলো জাতীয় নাগরিক পার্টি ফরিদপুরের ভাঙ্গায় বাস ও মোটরসাইকেল সংঘর্ষে এশিয়ান টেলিভিশনের সাংবাদিক নিহত লক্ষ্মীপুরে জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দিলেন শতাধিক নেতাকর্মী সায়মা ওয়াজেদের ডব্লিউএইচও নিয়োগ ত্রুটিপূর্ণ ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ: দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব রিপোর্টার পদে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন যারা গাজীপুরে মাদ্রাসার দুই শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় তিন শিক্ষক গ্রেপ্তার ডেনমার্কে বাড়ির বাগান খুঁড়তেই বেরিয়ে এলো হাজার বছরের পুরনো ভাইকিং রৌপ্যভান্ডার

কাঁটাবনের আল বারাকা টাওয়ারে আগুন, ধোঁয়ায় শ্বাসরোধে নিহত ২

নিজস্ব প্রতি‌বেদক ঃ

রাজধানীর কাঁটাবনের বহুতল ভবন আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে দুইজনের মৃত্যু হয়েছে।

আজ (২৭ জুন) শনিবার রাত ১টার দিকে ভবনটির ১২ ও ১৩ তলায় আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে ১৪ তলা ভবনটির বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তারা দ্রুত ভবন থেকে বের হয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব জানান, অগ্নিকাণ্ডের পর দুজনকে উদ্ধার করা হলেও অতিরিক্ত ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হয়।

ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নজমুজ্জামান জানান, আগুনের কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, বহুতল ভবন হলেও আল বারাকা টাওয়ারে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা বেগ পেতে হয়েছে।ভবনটির ১২ ও ১৩ তলায় বেশ কয়েকজন আইনজীবীর চেম্বার ছিল। অগ্নিকাণ্ডের কারণ, নিহতদের পরিচয় এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ