বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রেক্ষাপট: তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন কোনো তথ্য নেই: রণধীর জয়সোয়াল কৃষি ও মৎস্য খাতে ১০ হাজার কর্মী নেবে ওমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভারতবিরোধী কর্মকাণ্ডে শ্রীলঙ্কার মাটি ব্যবহার হবে না: প্রেসিডেন্ট দিসানায়েকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ফল ২০২৬ সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত রাষ্ট্রপতির কার্যালয়ে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলেন নবাব হোসেন ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্টের রুল খারিজ ভোলায় সার কারখানা ও নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনা সরকারের ফ্যাশন জগতে চার দশক: আবু জানি ও সন্দীপ খোসলার বর্ণিল উদযাপন ভবিষ্যতে আকস্মিক গ্যাস সংকট মোকাবিলায় বড় পরিকল্পনা সরকারের: প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে দুই দিনে ৫৮১ কোটি টাকা তুলেছেন ১৩ হাজার গ্রাহক

কৃষি ও মৎস্য খাতে ১০ হাজার কর্মী নেবে ওমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রতিবেদকের নাম

বাংলাদেশ থেকে মোট ১০ হাজার কর্মী নেওয়ার পরিকল্পনা করছে ওমান। এর মধ্যে পাঁচ হাজার কৃষক এবং পাঁচ হাজার মৎস্যজীবী নিয়োগের বিষয়টি চূড়ান্ত করতে আগামী মাসে ওমান সরকারের একটি প্রতিনিধিদল ঢাকা সফর করবে। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী জানান, বিগত সরকারের আমলে বন্ধ হয়ে যাওয়া ওমানের ভিসা পুনরায় চালুর জন্য বর্তমান সরকার জোর কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের ভিসা অটো-ক্যান্সেলেশন সংক্রান্ত জটিলতা নিরসনে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

ব্রিফিংয়ে ইতালিতে শিল্পী বাঁধনের সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার নিন্দা জানান শামা ওবায়েদ। তিনি জানান, মিলান কনস্যুলেট ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা ইতিমধ্যে ওই শিল্পীর সঙ্গে দেখা করেছেন। মামলা দায়েরসহ ইতালিতে অবস্থানকালীন সব ধরনের আইনি ও প্রশাসনিক সহযোগিতা বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেটের পক্ষ থেকে নিশ্চিত করা হচ্ছে। এছাড়া ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান বা বাংলাদেশের কোনো প্রতিনিধি অংশ নেবেন কি না, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য নেই বলে সাংবাদিকদের জানান প্রতিমন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ