সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পানি নিষ্কাশনের খাল বন্ধ করায় জলাবদ্ধতা, বিপাকে এলাকাবাসি বিশ্বমানের উদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে – উপপরিচালক মোঃ আব্দুর রফিক ফুলবাড়ী ব্র্যাক অফিসে হাঁসের বাচ্চা পালন প্রশিক্ষণ ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত গোদাগাড়ীতে মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীদের শপথ ফুলবাড়ীতে দুই দিনব্যাপী নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত খুলনায় ডেঙ্গু পরিস্থিতি ও প্রতিরোধ কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা পর্যটন খাতের অগ্রগতির বার্তা নিয়ে টোয়াব অগ্রগামী ঐক্যজোটের সুফি নাইটস আয়োজন জিয়াউর রহমানের কর্ম ও আদর্শ নিয়ে উঁচুমানের গবেষণা প্রয়োজন : মির্জা ফখরুল দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার ব্রাজিলের বিপক্ষে ১০ ‘ভিনদেশি’ নিয়ে মাঠে নেমেছিল মরক্কো!

‘চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে’ এমন অভিযানে হামলা, গ্রেপ্তার-৩

গাজীপুর প্রতিনিধি ঃ

গাজীপুরের কালিয়াকৈরে ‘চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে’ মাদক বিরোধী এমন অভিযানে মাদক ব্যবসায়ীদের হামলার ঘটনা ঘটেছে। হামলা চালিয়ে এলোপাথারী কুপিয়ে কয়েকজনকে আহত করেছে মাদক ব্যবসায়ীরা। এ ঘটনায় স্বামী-স্ত্রী ও তাদের পুত্রবধুকে আটকের পুলিশ সোপর্দ করেছে এলাকাবাসী। এ ঘটনায় শুক্রবার দুপুরে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

আটককৃতরা হলেন- কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের সাতকুড়া এলাকার চাঁন মিয়া, তার স্ত্রী আছিয়া বেগম ও পুত্রবধু শিল্পী আক্তার।

অপরদিকে আহতরা হলেন, পাশের জাথালিয়া পশ্চিমপাড়া এলাকার মৃত হাবেজ উদ্দিনের ছেলে নাঈম হোসেন ও প্রতিবেশী সাদ্দাম।

এলাকাবাসী, মাদক বিরোধী অভিযান ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় যত্রতত্র চলছে মাদক ব্যবসা ও মাদকসেবীদের মাদক সেবন। আর মাদকাসক্ত হয়ে পড়ছেন শিশু, কিশোর, নারী-পুরুষসহ নানা শ্রেনীপেশার মানুষ। এ কারণে বাড়ছে চুরি, ছিনতাই, ডাকাতিসহ নানা অপরাধ প্রবণতা। আর মাদক ব্যবসায়ী ও সেবীদের এমন অপরাধ প্রবণতায় অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী।

এসব কারণে ঢালজোড়া, মধ্যপাড়া, চাপাইর, ফুলবাড়িয়া, সূত্রাপুর ও বোয়ালী ইউনিয়ন এবং পৌরসভার বিভিন্ন এলাকার সাধারন মানুষ ফুসে উঠছেন। মাদক নির্মূলে পাড়ায় মহল্লায় মাদক বিরোধী আলোচনা সভা, বিক্ষোভ মিছিলসহ গড়ে তোলা হয়েছে প্রতিরোধ কমিটি। সর্বশেষ গত বৃহস্পতিবার বিকেলে ‘চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে’ শ্লোগানে চাপাইর ইউনিয়নের সাতকুড়া এলাকায় সূফী নগর মাদ্রাসা মাঠে এক মাদক বিরোধী আলোচনা সভা ও র‌্যালীর আয়োজন করেছে এলাকাবাসী। ওই আলোচনা সভায় অংশগ্রহণ করেন বিএনপির নেতাকর্মীসহ সাধারন মানুষ। এসময় আলোচনায় উঠে সভাস্থলের পাশে চাঁন মিয়ার মুদিদোকানে মাদক বেচা-কেনা হচ্ছে। শুধু চাঁন মিয়াই মাদক ব্যবসা করেন না, তার স্ত্রী-সন্তানও মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে।

সভা ও র‌্যালী শেষে লোকজন সতর্ক করার লক্ষ্যে ওই দোকানে যান। তারা মাদক বিরোধী অভিযান চালিয়ে ওই দোকানে গিয়ে হাতেনাতে এক মাদকসেবীকে আটক করেন। এসময় ওই মাদকসেবীর কাছে মাদকের বিষয়ে জানতে চাইলে চাঁন মিয়ার ছেলে আওলাদ ক্ষিপ্ত হয়ে উঠেন। এক পর্যায় মাদক ব্যবসায়ী আওলাদসহ কয়েকজন লোক দা, বটি ও লাঠিসোটাসহ দেশীয় অস্ত্রে সজ্জিদ হয়ে জনতার ওপর হামলা করে। এসময় এলোপাথারী কুপিয়ে নাঈম ও সাদ্দামকে রক্তাক্ত জখম করে মাদক ব্যবসায়ীরা।

এক পর্যায় মাদক ব্যবসায়ী আওলাদ খুন জখমের হুমকি দিয়ে সহযোগীদের নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে বিরোধী জনতা উত্তেজিত হয়ে মাদক ব্যবসায়ী চাঁন মিয়া, তার স্ত্রী আছিয়া বেগম ও তাদের পুত্রবধু শিল্পী আক্তারকে আটক করে এবং ওই মুদি দোকান ভাংচুরের চেষ্টা চালায়। খবর পেয়ে কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম তার ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে আটককৃত চাঁন মিয়া, তার স্ত্রী আছিয়া ও তাদের পুত্রবধু শিল্পী আক্তারকে পুলিশের কাছে সোপর্দ করে এলাকাবাসী।

পরে এলাকাবাসী আহত অবস্থায় নাঈম ও সাদ্দামকে উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের অবস্থার অবনতি হলে সেখান থেকে গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনার পরের দিন শুক্রবার দুপুরে আহত সাদ্দামের মামা শামসুল হক বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন। তবে ওই মাদক ব্যবসায়ীদের কঠোর শাস্তির দাবী জানিয়েছেন এলাকাবাসী।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার ড. হুমায়ুন কবির জানান, নাঈম, সাদ্দাম দুজনের গুরুতর হলে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

এব্যাপারে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত (ওসি) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নারীসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও পলাতক আওলাদকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ