ক্রিকেটের বরপুত্র শচীন টেন্ডুলকার তাঁর খেলার জীবনের দীর্ঘ ২৪ বছরের সঙ্গী ২৫টি ব্যাট মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের এমসিএ শরদ পাওয়ার ক্রিকেট জাদুঘরে উপহার দিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ১৩ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ) সভাপতি অজিঙ্কা নায়েকের হাতে তিনি এসব স্মারক তুলে দেন। টেন্ডুলকার আবেগঘন কণ্ঠে বলেন, ‘এটি আমার শরীরেরই একটি অংশ। আমি শরীরের অংশই আপনাদের দিচ্ছি, আশা করি এর সঠিক যত্ন নেওয়া হবে।’ বক্তার নাম বলে দিলে শরীরের কোন অংশ তা বুঝতে কারও অসুবিধা হয় না। ২৪ বছরের ক্যারিয়ারে সেই এক টুকরো উইলোখণ্ড দিয়ে শতকোটি ভারতীয় এবং বাকি পৃথিবীর ক্রিকেটপ্রেমীদের আনন্দ দিয়েছেন টেন্ডুলকার। তাঁর হাতে ব্যাট থাকলে ভরসা পেয়েছে ভারত। গতকাল আন্তর্জাতিক ক্রিকেট থেকে টেন্ডুলকারের অবসর নেওয়ার ১৩ বছর পূর্তিতে সেসব গল্পই ফিরে এসেছিল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এমসিএ শরদ পাওয়ার ক্রিকেট জাদুঘরে। আশা করেছিলাম তিনি সেখান থেকে আখরোট, আপেল ও অন্যান্য জিনিস নিয়ে আসবেন। কিন্তু এর বদলে তিনি যখন আমাকে একটি ক্রিকেট ব্যাট উপহার দিলেন, ভীষণ খুশি হয়েছিলাম। টেন্ডুলকারের যে প্রেমের বয়স ৪৯ বছর। একটি ব্যাট দেখামাত্রই আমার পছন্দ হয়ে যায় এবং ঠিক করি ওটাই নেব। ষষ্ঠ শ্রেণি থেকে আমি ক্রিকেটে পুরোপুরি মনোযোগ দিতে শুরু করি।
প্রদর্শনীতে স্থান পাওয়া এই ব্যাটগুলোর সাথে জড়িয়ে আছে তাঁর জীবনের নানা গল্প।
এর মধ্যে শৈশবে বোন সবিতার কাছ থেকে পাওয়া প্রথম ব্যাট যেমন আছে, তেমনি ২০১৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টেস্ট ইনিংসে ব্যবহৃত ব্যাটটিও সংরক্ষিত হয়েছে। টেন্ডুলকার স্মৃতিচারণ করে জানান, পাঁচ বছর বয়সে কাশ্মীর ভ্রমণ থেকে ফেরার সময় বোন সবিতা তাঁকে ব্যাটটি দিয়েছিলেন। তখন থেকেই এটি তাঁর খেলার প্রধান অনুষঙ্গ হয়ে ওঠে। এর পরবর্তী সময়ে কোচ রমাকান্ত আচরেকারের তত্ত্বাবধানে তিনি যখন প্রথম চামড়ার বলের ব্যাট পান, তখন সেটি বেশ ভারী হওয়া সত্ত্বেও অন্য কিছু নিতে রাজি হননি। ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় বড় ভাই ও বাবার সহায়তায় পাওয়া সেই ব্যাটটির কথা আজও তাঁর মনে গেঁথে আছে। ‘ব্যাটোগ্রাফি’ নামের এই সংগ্রহশালা নিছক কিছু পুরোনো ব্যাটের প্রদর্শনী নয়। ১২ বছর বয়সী টেন্ডুলকারের জন্য সেটি ছিল বেশ ভারী। টেন্ডুলকার বলেন, ‘১৯৮৫ সালে আমি প্রথম চামড়ার বলের ব্যাট পাই। ক্রিকেটার টেন্ডুলকারের জীবনে পারিবারিক মূল্যবোধের প্রভাবও ছিল স্পষ্ট। ৫৩ বছর বয়সী টেন্ডুলকার মনে করেন, ব্যাটসম্যানের উচিত নিজের ব্যাটকে সব সময় যত্নে রাখা। ব্যাটের প্রতি ভালোবাসার পেছনে বাবার একটি উপদেশও কাজ করেছে।
পরিবারের মূল্যবোধ ও নীতিশাস্ত্রে অটল থাকা টেন্ডুলকার জানান, ১৯৯৬ সালের বিশ্বকাপে কোনো কোম্পানির স্টিকার ছাড়া খেলেছিলেন। তাঁর পরিবার মদ বা তামাকজাত পণ্যের বিজ্ঞাপনের প্রচারে ঘোর বিরোধী ছিল। নতুন বিদেশি প্রতিষ্ঠানের বড় অংকের চুক্তির প্রস্তাব সত্ত্বেও কুসংস্কারাচ্ছন্ন হওয়ায় তিনি বিশ্বকাপ জুড়ে স্টিকারহীন ব্যাট ব্যবহার করাকেই বেছে নিয়েছিলেন। সেই ব্যাট দিয়ে কেনিয়ার বিপক্ষে সেঞ্চুরিও করেছিলেন তিনি। কারণ, পরিবার সিদ্ধান্ত নিয়েছিল, তিনি কখনো মদ বা তামাকজাত পণ্যের প্রচার করবেন না। টেন্ডুলকারের ভাষায়, ‘বাড়িতে আমরা, পুরো পরিবার মিলেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি কখনোই মদ বা তামাকের প্রচার করব না। এর ফলে প্রায় দুই বছর আমার ব্যাটে কোনো স্টিকার ছাড়াই খেলতে হয়েছিল।’। বলেছিলেন, ‘না, আমি এখন কিছুটা কুসংস্কারাচ্ছন্ন হয়ে পড়েছি।
সংগ্রহশালায় থাকা ব্যাটগুলোর মধ্যে ২০০৯ সালে সনি কোহলির দেওয়া ব্যাটটি বিশেষ গুরুত্ব বহন করে। ভারতের সাবেক স্পিনার সুনীল যোশীর জন্য তৈরি করা ব্যাটটি হায়দরাবাদে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে তিনি ব্যাগ থেকে বের করেই ব্যবহার করেছিলেন। সেই আনকোরা ব্যাট দিয়েই ১৭৫ রানের দুর্দান্ত ইনিংস এবং পরবর্তীতে গোয়ালিয়রে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে প্রথম দ্বিশতক হাঁকিয়েছিলেন টেন্ডুলকার।
ব্যাটসমানের জন্য নিজের সরঞ্জাম আগলে রাখা যে কতটা গুরুত্বপূর্ণ, তা বাবার শিক্ষায় শিখেছিলেন বলে জানান টেন্ডুলকার। তাঁর বাবা বিশ্বাস করতেন, ব্যাট হচ্ছে ঈশ্বরপ্রদত্ত প্রতিভার প্রতীক; তাই একে অবহেলা করা মানে নিজের প্রতিভাকে অপমান করা। বাবার এই পরামর্শই তাঁকে ক্যারিয়ারজুড়ে অনুপ্রেরণা জুগিয়েছে।
জাদুঘরে ব্যাট ছাড়াও টেন্ডুলকারের ক্যারিয়ারের আরও অনেক ঐতিহাসিক সামগ্রী সংরক্ষিত হয়েছে। এর মধ্যে রয়েছে তাঁর প্রথম হেলমেট, মুম্বাইয়ের হয়ে রঞ্জি ট্রফিতে পরিহিত জার্সি, ২০০তম টেস্টে পরা ভারতের জার্সি ও হেলমেট এবং বিদায়ী ভাষণের মূল খসড়া কাগজ। আছে ওয়াংখেড়েতে বিদায়ী ভাষণ দেওয়ার সময় মূল পয়েন্টগুলো যে কাগজে লিখেছিলেন, সেটিও।
উল্লেখ্য, ভারতের হয়ে ২০১১ বিশ্বকাপজয়ী এই কিংবদন্তি ক্রিকেটার মোট ৬৬৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ৭৮২ ইনিংসে তাঁর মোট রান ৩৪ হাজার ৩৫৭। ৪৮.৫২ গড়ে ১০০টি সেঞ্চুরি ও ১৬৪টি ফিফটি করে তিনি ক্রিকেটের ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে নিজেকে অনন্য উচ্চতায় স্থাপন করেছেন। ৬৬৪ আন্তর্জাতিক ম্যাচের ৭৮২ ইনিংসে তাঁর রান ৩৪ হাজার ৩৫৭।