গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে এ কথা জানানো হয়। একই সময়ে সারা দেশে ১ হাজার ৬০৮ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন মারা যাওয়াদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি ও রাজশাহী বিভাগে দুজন করে এবং বরিশাল ও খুলনা বিভাগে একজন করে রয়েছেন। মৃতদের মধ্যে পাঁচজন পুরুষ ও একজন নারী।
চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ২৫৬ জনের মৃত্যু হয়েছে এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৪ হাজার ৩৬৯ জন। এর মধ্যে কেবল সেপ্টেম্বর মাসেই দেশে ১৪৮ জন প্রাণ হারিয়েছেন। বছরের শুরু থেকে এখন পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গুতে সবচেয়ে বেশি ৭২ জনের মৃত্যু হয়েছে। আর শুধু সেপ্টেম্বরেই সারাদেশে মৃত্যু হয়েছে ১৪৮ জনের।