রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ মিনারে সমাবেশের অনুমতি না পাওয়ায় ক্ষুব্ধ রাষ্ট্র সংস্কার আন্দোলন, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ: পাইলট প্রকল্পের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় স্বার্থ ও আলোচনার অগ্রগতির ভিত্তিতে ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর শিল্পখাতে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের দাবি ডিসিসিআইয়ের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে ক্যারিয়ার এক্সপোর ষষ্ঠ আসর অনুষ্ঠিত সিলেটের ওসমানীনগরে তেলবাহী ট্রাক ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে চারজন নিহত বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ কানাডার পণ্যে যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ শুল্ক আরোপ, পাল্টা ব্যবস্থা নেয়ার ঘোষণা

দিঘলিয়ায় ৭০ বছরের ঐতিহ্যবাহী বাঁশের হাট উন্নয়নের অপেক্ষায়: স্থায়ী স্থানের দাবিতে ১৮ ব্যবসায়ী

খুলনা প্রতিনিধি ঃ

খুলনার দিঘলিয়ার ঐতিহ্যবাহী বাঁশের হাট প্রায় ৭০ বছর ধরে স্থানীয় অর্থনীতি ও গ্রামীণ জীবনযাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে পরিচিত। দীর্ঘ এই সময়ে হাটটি টিকে থাকলেও অবকাঠামোগত উন্নয়নের ছোঁয়া লাগেনি। ফলে আজও রাস্তার পাশেই বাঁশ বিক্রি করতে বাধ্য হচ্ছেন ব্যবসায়ীরা।

বর্তমানে এই হাটে ১৮ জন বাঁশ ব্যবসায়ী নিয়মিত ব্যবসা পরিচালনা করছেন। স্থায়ী বিক্রয়স্থানের অভাবে তারা রাস্তার পাশে বাঁশ সাজিয়ে বিক্রি করেন। এতে একদিকে যেমন ব্যবসায়ীরা নানা ভোগান্তির শিকার হচ্ছেন, অন্যদিকে সড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে এবং প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ রয়েছে।

ব্যবসায়ীদের ভাষ্য, গত ৭০ বছরে বিভিন্ন সরকার ক্ষমতায় এলেও দিঘলিয়ার ঐতিহ্যবাহী বাঁশের হাটের উন্নয়নে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। একটি নির্দিষ্ট ও আধুনিক বিক্রয়স্থানের অভাবে তারা অনিরাপদ পরিবেশে ব্যবসা পরিচালনা করে আসছেন।

এ অবস্থায় দিঘলিয়ার ১৮ জন বাঁশ ব্যবসায়ী স্থানীয় সংসদ সদস্যের কাছে বাঁশ বিক্রির জন্য একটি স্থায়ী ও নিরাপদ স্থান বরাদ্দের দাবি জানিয়েছেন। তাদের প্রত্যাশা, একটি নির্ধারিত হাট বা বিক্রয়কেন্দ্র নির্মাণ করা হলে যেমন ব্যবসায়ীদের দুর্ভোগ কমবে, তেমনি সড়ক দখলমুক্ত হবে এবং দুর্ঘটনার ঝুঁকিও অনেকাংশে হ্রাস পাবে।

বর্তমানে দিঘলিয়া বাঁশের হাটে ব্যবসা পরিচালনা করছেন— মোঃ হায়দার শেখ, মোঃ হাফিজুল শেখ, মোঃ নজু খান, মোঃ হৃদয় মোড়ল, হাফচু জাকির, খান দেলোয়ার হোসেন, মোঃ কালাম শেখ, মোঃ বিল্লাল শেখ, রশিদ শেখ, আরমান শেখ, কবির খান, আতিক খান, নুরু খান, জিন্না খান, হায়দার, টুটু, জলিল গাজী ও নুরু ইসলাম সরদার।

ঐতিহ্যবাহী এই বাঁশের হাট সংরক্ষণ এবং ব্যবসায়ীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন ব্যবসায়ী ও এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ