শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমানের ভারত সফর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বঙ্গভবনে শপথের প্রস্তুতি: ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিচ্ছেন মির্জা ফখরুল তিনবারের জাতীয় পুরস্কারজয়ী পরিচালক রাজা সেন আর নেই, বয়স হয়েছিল ৭০ বিএনপি সরকারের মন্ত্রিসভায় বড় রদবদল: নতুন পাঁচ মন্ত্রী ও দায়িত্ব পুনর্বিন্যাস বঙ্গভবনে শপথ নিলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর একীভূত হলো বিডা, বেজা ও পিপিপিএ: যাত্রা শুরু ‘ইনভেস্ট বাংলাদেশ’-এর অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সব বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা পোশাকশিল্পে শ্রমিক ছাঁটাই বন্ধ ও নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ সরবরাহের দাবি শ্রমিকনেতাদের

দেশব্যাপী নজরুল বর্ষ পালন কর্মসূচির উদ্বোধন

খুলনা প্রতিনিধি ঃ

প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আজ বৃহস্পতিবার ০২ জুলাই দেশব্যাপী নজরুল বর্ষ উদযাপন কর্মসূচির উদ্বোধন করেন।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম ও সাহিত্যকে দেশ-বিদেশে আরও ব্যাপকভাবে তুলে ধরার লক্ষ্যে ২০২৬ সালের মে মাস থেকে ২০২৭ সালের মে মাস পর্যন্ত এ বর্ষ উদযাপিত হবে।

প্রধানমন্ত্রী নজরুল বর্ষ উপলক্ষ্যে প্রকাশিত স্মারক, ডাকটিকিট ও কর্মসূচির লোগো উন্মোচন করেন। পরে তিনি বক্তৃতা শেষে আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষ উদযাপন কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন।

খুলনা প্রান্তে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হুরে জান্নাত, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) ইরুফা সুলতানা, জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান।

জেলা পুলিশের সদর জোনের সহকারী পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম ও জেলা কালচারাল অফিসার মোঃ রফিকুল ইসলামসহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ