মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
“গফরগাঁও এর রাবেয়া হাই স্কুল এর মোঃ আফাজ উদ্দিনের নামে প্রতিষ্ঠানের অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতা অপব্যবহার এর অভিযোগ” মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব সৈয়দপুরে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ, মানববন্ধন ১০২তম জন্মবার্ষিকী : জাতির অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের নাম যাদু মিয়া জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বরিশালে বিক্ষোভ ও সমাবেশ দীপ্ত টিভির জনপ্রিয় মেগা সিরিয়াল ‘পরম্পরা’ বরিশালে নব নিযুক্ত বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের বিরুদ্ধে বিক্ষোভ, এবং কার্যালয়ে তালা গাংনীতে মাটির নিচে পুতে রাখা স্বর্ণালংকার উদ্ধার, গ্রেপ্তার -১ এনসিপি’র সমাবেশে বোমা হামলার প্রতিবাদে খুলনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ যশোরে মোবাইলের জন্য মার সাথে অভিমানে কলেজছাত্রীর আত্মহত্যা

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁ শহরে মাদকাসক্ত ছেলের মারধরে মহাতাব সরকার (৬২) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলে সুমন পলাতক রয়েছে। সোমবার ভোরে শহরের বনানীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, কয়েক বছর আগে সুমন মাদকাসক্ত হয়ে পড়েন। এ নিয়ে পরিবারে প্রায়ই কলহ লেগে থাকত। মাদকের কারণে এক বছর আগে তার স্ত্রী সুমা তাকে রেখে ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করতে চলে যান। কয়েক দিন আগে তিনি বাড়িতে ফিরে আসে। এরপর আবারও পারিবারিক বিরোধ শুরু হয়। রোববার দিবাগত রাত ১২টার দিকে সুমন বাবার পাশে গিয়ে শুয়ে পড়েন।

ঘুম না আসায় বাবা মহাতাব সরকার তার মাথায় হাত বুলিয়ে দোয়া পড়ছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে সুমন বাবাকে ঘর থেকে টেনে উঠানে নিয়ে যান। সেখানে কাঠের বাটাম দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। একপর্যায়ে একটি ইট দিয়ে মাথায় আঘাত করলে মহাতাব সরকার গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা এগিয়ে এলে সুমন পালিয়ে যান। পরে মহাতাব সরকারকে মৃত অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে নওগাঁ সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত সুমন পলাতক। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ