নারায়ণগঞ্জের বন্দরে ইসলামি যুব আন্দোলন বাংলাদেশের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান বুলবুলকে কুপিয়ে হত্যার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে এলাকা। বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার সালেহনগর এলাকায় দুর্বৃত্তরা তাকে হত্যা করে। স্থানীয়দের অভিযোগ, রিকশার গ্যারেজ লুটের ঘটনায় দায়ের করা মামলা তুলে না নেওয়ায় রাজা মাস্টারের ছেলে বুলবুলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
এই ঘটনার প্রতিবাদে শুক্রবার সকালের দিকে বন্দরের মদনপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন দলের নেতাকর্মীরা। এতে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় দুই ঘণ্টা বিক্ষোভ চলার পর বেলা ১১টার দিকে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখের আশ্বাসে নেতাকর্মীরা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।