সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাগর-রুনি মামলার তদন্তে নতুন তথ্য: সাংস্কৃতিক অঙ্গনের এক ব্যক্তির সম্পৃক্ততার ইঙ্গিত ভবিষ্যতে বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের: বিমানমন্ত্রী সাগর-রুনি মামলার তদন্ত নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন উদ্যোগ ১২ বছর ধরে ছেলের অপেক্ষায় রৌশন আরা, গুমের শিকার যুবদল নেতার সন্ধানে মায়ের আকুতি নেপালে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আটকা পড়া শ্রমিকদের উদ্ধারে চলছে বিশেষ অভিযান গুমের মাস্টারমাইন্ডদের বিচারের আওতায় আনার দাবি জামায়াত আমিরের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ: সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে তলব করল দুদক জাতীয় সংসদে পাসের অপেক্ষায় সম্পত্তি হস্তান্তর ও মানবাধিকার কমিশন বিল চাঁদপুরে স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসের স্ত্রী-সন্তানদের স্বজনদের জিম্মায় দিল পুলিশ ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা নিষিদ্ধের পরিকল্পনা সরকারের

নিলামে ৪২ লাখ টাকায় বিক্রি হলো স্টিভ জবসের অষ্টম শ্রেণির বিজ্ঞান প্রকল্প

প্রতিবেদকের নাম

অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবসের স্কুলজীবনের একটি বিজ্ঞান প্রকল্প নিলামে ৩৪ হাজার ৩৭৫ ডলারে বিক্রি হয়েছে। প্রতি ডলার ১২৩ টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় এর মূল্য দাঁড়ায় প্রায় ৪২ লাখ টাকা। ১৯৬৮ সালে অষ্টম শ্রেণিতে পড়ার সময় সিলিকন-নিয়ন্ত্রিত রেকটিফায়ার নিয়ে তিনি এই প্রকল্পটি তৈরি করেছিলেন। হাতে তৈরি এই সামগ্রীর সঙ্গে দুটি প্রদর্শনী সার্কিট এবং ১০ পৃষ্ঠার একটি বিস্তারিত প্রতিবেদনও ছিল। যুক্তরাষ্ট্রের নিলাম প্রতিষ্ঠান আরআর অকশন সম্প্রতি ‘স্টিভ জবস অ্যান্ড দ্য কম্পিউটার রেভোল্যুশন: দ্য অ্যাপল ৫০তম অ্যানিভার্সারি অকশন পার্ট টু’ শীর্ষক নিলামের আয়োজন করে, যেখানে প্রকল্পটি বিক্রির জন্য তোলা হয়।

নিলাম শুরুর কয়েক দিন পরও প্রকল্পটির দাম ৩ হাজার ডলারের নিচে ছিল, তবে শেষ পর্যন্ত তা ৩৪ হাজার ৩৭৫ ডলারে গিয়ে ঠেকে। আরআর অকশনের তথ্যমতে, প্রকল্পটি দীর্ঘদিন জবসের পরিবার সংরক্ষণ করেছিল এবং পরবর্তীতে এটি অ্যাপলের ইতিহাসের সঙ্গে যুক্ত সেই বিখ্যাত ‘অ্যাপল গ্যারেজ’ বাড়িতে ছিল। জবসের সৎভাই জন চোভানেক জানান, একসময় তিনি প্রকল্পটি জবসকে ফিরিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু জবস তা নিতে অস্বীকৃতি জানান এবং চোভানেককে নিজের কাছে রাখার অনুমতি দেন।

এই নিলামে অ্যাপল ও প্রযুক্তির ইতিহাসের প্রায় ১৫০টি দুর্লভ সামগ্রী বিক্রির জন্য উপস্থাপন করা হয়েছিল। এর মধ্যে স্টিভ জবসের স্বাক্ষর করা একটি ব্যবসায়িক কার্ড ১ লাখ ৫৬ হাজার ৬৫৮ ডলারে, তার ব্যক্তিগত সংগ্রহের ইলেকট্রনিক যন্ত্রাংশ ২৭ হাজার ১৮৮ ডলারে এবং ১৯৮৩ সালে বক্তৃতা দেওয়ার আমন্ত্রণ প্রত্যাখ্যান করে লেখা একটি চিঠি ২৪ হাজার ৬৯৫ ডলারে বিক্রি হয়। তবে নিলামে সবচেয়ে আকর্ষণীয় ছিল একটি সচল অ্যাপল-১ কম্পিউটার। অ্যাপলের দ্বিতীয় দফায় তৈরি ৫০টি কম্পিউটারের একটি এই ডিভাইসটি ৪ লাখ ৯৯ হাজার ৩৬৩ ডলারে বিক্রি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ