রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ঐতিহাসিক জয়: টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট কাটাতে দেশীয় উৎপাদন বৃদ্ধিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার প্রেমের প্রস্তাব নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে রাতভর সংঘর্ষ প্রবাসী আয়ে নতুন রেকর্ড: মার্চে ৩০০ কোটি ডলার ছাড়ানোর হাতছানি প্রেক্ষাপট: ভুল পরিচয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অভিযোগে জড়িত ব্যক্তি হিসেবে কারাভোগের পর মুক্তি পেলেন সোনা মিয়া গ্যাস সংকট নিরসনে সময় প্রয়োজন, জানালেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির নিরাপত্তা পরিস্থিতির উন্নতি সাপেক্ষে ৩ লাখের বেশি রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে রাজি মিয়ানমার নবম পে স্কেলে সর্বনিম্ন বেতন নিয়ে শঙ্কা: কাটছাঁট না করার আহ্বান সরকারি কর্মচারী সমিতির বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্রক্রিয়া: আন্তর্জাতিক মানদণ্ড ও বাস্তবতার সংকট ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপে শক্তিশালী ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ২০

প্রবাসী আয়ে নতুন রেকর্ড: মার্চে ৩০০ কোটি ডলার ছাড়ানোর হাতছানি

প্রতিবেদকের নাম

বুধবার (২৬ মার্চ) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চলতি মার্চ মাসের প্রথম ২৪ দিনে দেশে মোট ২৭৪ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। দেশীয় মুদ্রায় প্রতি ডলার ১২২ টাকা বিনিময় হার বিবেচনায় এর পরিমাণ ৩৩ হাজার ৫৩৭ কোটি ৮০ লাখ টাকা। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১৫৪ কোটি ৮০ লাখ ডলার, অর্থাৎ বছর ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ৭৭ দশমিক ৬০ শতাংশ।

এর আগে দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল গত ডিসেম্বরে, যার পরিমাণ ছিল প্রায় ২৬৪ কোটি ডলার। এছাড়া চলতি বছরের ফেব্রুয়ারি ও জানুয়ারি মাসে দেশে রেমিট্যান্স এসেছিল যথাক্রমে ২৫২ কোটি ৭৬ লাখ ৪০ হাজার মার্কিন ডলার ও ২১৮ কোটি ৫২ লাখ মার্কিন ডলার। গত ২৪ মার্চ একদিনেই দেশে ১১ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে, যা সামগ্রিক প্রবাহকে আরও গতিশীল করেছে।

ঈদকে সামনে রেখে স্বজনদের কাছে অর্থ পাঠানোর প্রবণতা বাড়ায় এই ঊর্ধ্বমুখী ধারা বজায় রয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, রেমিট্যান্স প্রবাহ বর্তমানে খুবই ইতিবাচক। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এ ধারা অব্যাহত থাকলে চলতি মাসে রেমিট্যান্স ৩০০ কোটি ডলার বা ৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে এবং বছর শেষে মোট প্রবাসী আয় ৩০ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।

উল্লেখ্য, সদ্য বিদায়ী ২০২৪ সালে দেশে মোট ২ হাজার ৬৮৮ কোটি ৯১ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল। গত বছরের মাসভিত্তিক হিসাব অনুযায়ী, জানুয়ারিতে ২১১ কোটি ৩১ লাখ ৫০ হাজার, ফেব্রুয়ারিতে ২১৬ কোটি ৪৫ লাখ ৬০ হাজার, মার্চে ১৯৯ কোটি ৭০ লাখ ৭০ হাজার, এপ্রিলে ২০৪ কোটি ৪২ লাখ ৩০ হাজার, মে মাসে ২২৫ কোটি ৪৯ লাখ ৩০ হাজার, জুনে ২৫৩ কোটি ৮৬ লাখ, জুলাইতে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার, আগস্টে ২২২ কোটি ৪১ লাখ ৫০ হাজার, সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪৭ লাখ ৯০ হাজার, অক্টোবরে ২৩৯ কোটি ৫০ লাখ ৮ হাজার, নভেম্বরে ২১৯ কোটি ৯৫ লাখ ১০ হাজার এবং ডিসেম্বরে ২৬৩ কোটি ৮৭ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স দেশে এসেছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ