আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার প্রয়োজনে রাষ্ট্র ও জনগণের স্বার্থে প্রয়োজনে যৌথ বাহিনী নামানো হতে পারে। মঙ্গলবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এ কথা জানান। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর কোনো অভিযান হবে কিনা—এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, ‘এখন পর্যন্ত পুলিশ বাহিনী যেভাবে কাজ করছে, তারা তাদের অ্যাক্টিভিটি আরও বাড়াচ্ছে।’। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, ‘আমাদের ৬ মাসের সঙ্গে যদি আগের ৬ মাসের তুলনা করি—তাহলে কিছু অপরাধ কমেছে এবং কিছু অপরাধ বেড়েছেও।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, বর্তমানে পুলিশ বাহিনী তাদের কার্যক্রমের পরিধি বাড়াচ্ছে। তবে পরিস্থিতি বিবেচনায় যৌথ অভিযানের পথ খোলা রাখা হয়েছে।
গত ছয় মাসের অপরাধ পরিস্থিতির তুলনা টেনে ডা. জাহেদ উর রহমান বলেন, কিছু ক্ষেত্রে অপরাধ কমলেও অন্য কিছু ক্ষেত্রে বেড়েছে। তবে পরিস্থিতি সামাল দিতে সরকার ব্যর্থ হচ্ছে—এমনটি মনে করেন না বলে জানান তিনি।