সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম :
এই বাজেট বিএনপি নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও জনতুষ্টিমূলক : জিএম কাদের জুলাই আন্দোলনে রামপুরায় দুজনকে হত্যা মামলার রায় ২৮ জুন ছাতকে ১ লাখ ২৬ হাজার শলাকা ভারতীয় নিষিদ্ধ ‘শেখ নাসিরুদ্দিন’ বিড়ি উদ্ধার প্রাইম ব্যাংক ও গ্যালিটোস বাংলাদেশ-এর মধ্যে চুক্তি স্বাক্ষর ঘণ্টাকাল বৃষ্টিতেই জলাবদ্ধতা: ৬৭ নং গোবিন্দগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান ব্যাহত, দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি খুলনায় সোনাডাঙ্গা মডেল থানার ওসির সাথে ‘নিরাপদ খুলনা চাই’ থানা কমিটির মতবিনিময় হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৬ হাজার ৮৬৮ হাজি বেনজীরকে কীভাবে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে? তিউনিসিয়ার জালে ৫ গোল, বিশ্বকাপ মাতিয়ে শুরু সুইডেনের যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ঘিরে ট্রাম্পপন্থিদের উচ্ছ্বাস, স্পষ্ট ব্যাখ্যা চায় ডেমোক্র্যাটরা

প্রাইম ব্যাংক ও গ্যালিটোস বাংলাদেশ-এর মধ্যে চুক্তি স্বাক্ষর

নিউজ ডেস্ক ঃ

প্রাইম ব্যাংক পিএলসি. সম্প্রতি গুলশানে অবস্থিত ব্যাংকের কর্পোরেট অফিসে গ্যালিটোস বাংলাদেশ-এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই অংশীদারিত্বের মাধ্যমে প্রাইম ব্যাংকের কার্ডধারীরা আকর্ষণীয় সুবিধা ও পুরস্কার উপভোগ করার সুযোগ পাবেন।

চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের কার্ডধারীরা গ্যালিটোস বাংলাদেশ-এর সকল আউটলেটে ১২% ছাড় উপভোগ করতে পারবেন। এছাড়াও, ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে আয়োজিত বিশেষ ক্যাম্পেইনে অংশগ্রহণ করে একটি আইফোন জেতার সুযোগ পাবেন গ্রাহকরা।

প্রাইম ব্যাংক পিএলসি.-এর পক্ষে মামুর আহমেদ, এসইভিপি ও হেড অব ডিস্ট্রিবিউশন এবং গ্যালিটোস বাংলাদেশ-এর পক্ষে শেখ জাহীন আহমেদ, চেয়ারম্যান নিজ নিজ প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসি.-এর জোয়ার্দ্দার তানভীর ফয়সাল, হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল ব্যাংকিং; নাহরীন কাইয়ুম, এসভিপি ও অ্যাক্টিং হেড অব প্রায়োরিটি ব্যাংকিং এবং গ্যালিটোস বাংলাদেশ-এর পক্ষে মো. মিরাজুল ইসলাম, বিজনেস হেড এবং মো. আব্দুল্লাহ আল মামুন, ম্যানেজার–অপারেশনস।

এই অংশীদারিত্বের মাধ্যমে প্রাইম ব্যাংক তার গ্রাহকদের জন্য আরও উন্নত লাইফস্টাইল সুবিধা ও বিশেষ অভিজ্ঞতা নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ