শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে কারখানার (মাসুম ট্রেড ইন্টারন্যাশনাল) ধোঁয়া ও শব্দদূষণের অভিযোগ, এলাকাবাসীর দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি বিশ্বকাপে এখন পর্যন্ত যেসব দল বিদায় নিয়েছে জর্ডান ম্যাচের আগে সুখবর পেল আর্জেন্টিনা যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে পাল্টা হামলার দাবি ইরানের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনার শঙ্কা ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী ময়মনসিংহে হামের উপসর্গে একদিনে ৪ শিশুর মৃত্যু কেপ ভার্দের রূপকথার যাত্রা অব্যাহত, নকআউটে প্রতিপক্ষ আর্জেন্টিনা যুক্তরাষ্ট্রের অভিবাসী আটককেন্দ্রে মৃত্যুর ঘটনায় স্বাধীন তদন্তের আহ্বান জাতিসংঘের পাগলা মসজিদের দানবাক্সে মিলল রের্কড ৪৩ বস্তা টাকা

বড় পতনের পর আজ যে দামে মিলছে স্বর্ণ

নিজস্ব প্রতি‌বেদক ঃ

টানা দুই দফা কমার পর আজ শনিবার (২৭ জুন) দেশের বাজারে ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতিভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণ দুই লাখ ২৩ হাজার ৭৪ টাকায় মিলছে।

গত বৃহস্পতিবার (২৫ জুন) প্রতি ভরি স্বর্ণের দাম দুই হাজার ২১৬ টাকা এবং গত বুধবার (২৪ জুন) পাঁচ হাজার ৪৮২ টাকা কমানো হয়। অর্থাৎ দুদিনে স্বর্ণের দাম মোট সাত হাজার ৬৯৮ টাকা কমানো হয়।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণ দুই লাখ ১৩ হাজার ৪৩ টাকায় এবং ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণ এক লাখ ৮২ হাজার ৯৫০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ মিলছে এক লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকায়।

বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। গয়নার ডিজাইন অনুসারে মজুরি প্রযোজ্য। স্বর্ণালংকারের বিক্রয় মূল্যের সাথে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের নিকট থেকে আলাদাভাবে ভ্যাট আলাদা করা যাবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ