রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
গোদাগাড়ীতে পরিত্যক্ত বিএমডিএর গভীর গর্তে পড়ে মহিষের মৃত্যু, ক্ষতিপূরণের দাবি জনপরিসর নিয়ে শিল্প ও স্থাপত্য প্রদর্শনী’র উদ্বোধন করল ব্রিটিশ কাউন্সিল প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রবিউল হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ ডিবিএইচ-এর শরীয়াহ সুপারভাইজরী কমিটির ১০ম সভা অনুষ্ঠিত গোদাগাড়ীতে বাস-ভুটভুটি সংঘর্ষে চালক নিহত, বাসের চালক গুরুতর আহত বোদায় ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে নিহত-১ ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন: আত্রাইয়ে ২৫ হাজার শিশু পাবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল নাটোরে পুকুরে ভাসমান অবস্থায় রিকশাচালকের মরদেহ উদ্ধার ফ্যাসিবাদের দোসর সৌমেন সাহা বিএনপিতে অনুপ্রবেশের চেষ্টা, নেতাকর্মীদের ক্ষোভ ছাতকে গোবিন্দগঞ্জ অটোরিকশা-টেম্পু ও সিএনজি শ্রমিক ইউনিয়নের শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃত বেড়ে ১৪৩০, নিখোঁজ প্রায় ৬৯ হাজার

নিউজডেস্ক ঃ

ভেনেজুয়েলায় আঘাত হানা ভয়াবহ জোড়া ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ ক্রমেই বাড়ছে। দেশটির জাতীয় সংসদের সভাপতির দেওয়া সর্বশেষ তথ্যে, নিহতের সংখ্যা বেড়ে এক হাজার ৪৩০ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া আহত হয়েছেন অন্তত তিন হাজার ২৩৮ জন। এখনও নিখোঁজ রয়েছেন ৬৮ হাজার ৯০০ মানুষ।

জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, গত বুধবারের এই বিধ্বংসী ভূমিকম্পে প্রায় ৬৭ লাখ ৬০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আইওএমের পূর্বাভাস অনুযায়ী, ক্ষতিগ্রস্তদের মধ্যে রাজধানী কারাকাসেরই প্রায় ২০ লাখ মানুষ রয়েছেন। ক্ষয়ক্ষতির মূল্যায়ন এখনও চলমান। সংস্থাটির প্রাথমিক স্যাটেলাইট বিশ্লেষণে দেখা গেছে, উপকূলীয় শহর কাতিয়া লা মারের প্রায় ৩১ দশমিক ৫ শতাংশ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

আইওএমের মহাপরিচালক অ্যামি পোপ বলেন, ‘একটি দুর্যোগের পরের প্রথম কয়েক ঘণ্টা ও দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ের পদক্ষেপই পরবর্তী পরিস্থিতির ভিত্তি তৈরি করে।’

বিপর্যয় মোকাবিলায় আইওএম দ্রুত ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদার করেছে। কারাকাসে আগে থেকে মজুত থাকা জরুরি ত্রাণসামগ্রী ইতোমধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পাঠানো হয়েছে। জরুরি আশ্রয়, প্রয়োজনীয় সামগ্রী ও সুরক্ষা নিশ্চিত করতে সংস্থাটি ভেনেজুয়েলা সরকার ও অন্যান্য অংশীদারের সঙ্গে কাজ করছে। ঘরবাড়ি হারিয়ে বিপুলসংখ্যক মানুষের বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কাও প্রকাশ করেছে সংস্থাটি।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, গত বুধবার মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ভেনেজুয়েলায় ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর মধ্যে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পটি ইয়ারাকুই রাজ্যের ইউমারে শহর থেকে ২৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্পটি একই রাজ্যের সান ফেলিপে শহর থেকে ২৩ দশমিক ৯ কিলোমিটার উত্তর-পূর্বে আঘাত হানে।

আগামী দিনগুলোতে ভেনেজুয়েলার জনগণের পাশে দাঁড়িয়ে জীবনরক্ষাকারী সহায়তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত ও সমন্বিত পদক্ষেপের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ