মাদারীপুরের শিবচর উপজেলার মাদবরের চর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকায় এক তরুণীর (২০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) দুপুরে স্থানীয়রা দারুসুন্নাহ ইসলামিয়া মাদরাসা সংলগ্ন একটি পরিত্যক্ত ঝোপঝাড়ের মধ্যে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
খবর পেয়ে শিবচর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। তবে এখন পর্যন্ত ওই তরুণীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং ঘটনার তদন্ত চলছে। তদন্তের আগে এ বিষয়ে বিস্তারিত কিছু বলা সম্ভব নয় বলে তিনি উল্লেখ করেন।