রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
গোদাগাড়ীতে পরিত্যক্ত বিএমডিএর গভীর গর্তে পড়ে মহিষের মৃত্যু, ক্ষতিপূরণের দাবি জনপরিসর নিয়ে শিল্প ও স্থাপত্য প্রদর্শনী’র উদ্বোধন করল ব্রিটিশ কাউন্সিল প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রবিউল হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ ডিবিএইচ-এর শরীয়াহ সুপারভাইজরী কমিটির ১০ম সভা অনুষ্ঠিত গোদাগাড়ীতে বাস-ভুটভুটি সংঘর্ষে চালক নিহত, বাসের চালক গুরুতর আহত বোদায় ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে নিহত-১ ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন: আত্রাইয়ে ২৫ হাজার শিশু পাবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল নাটোরে পুকুরে ভাসমান অবস্থায় রিকশাচালকের মরদেহ উদ্ধার ফ্যাসিবাদের দোসর সৌমেন সাহা বিএনপিতে অনুপ্রবেশের চেষ্টা, নেতাকর্মীদের ক্ষোভ ছাতকে গোবিন্দগঞ্জ অটোরিকশা-টেম্পু ও সিএনজি শ্রমিক ইউনিয়নের শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত

মাধ্যমিক স্তরে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে এনসিটিবির কার্যক্রম গ্রহণ

নিজস্ব প্রতি‌বেদক ঃ

মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে।

আজ জাতীয় সংসদে যশোর-৬ আসনের বিরোধী দলের সদস্য মো. মোক্তার আলীর টেবিলে উপস্থাপিত এক লিখিত প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের শিখন প্রক্রিয়াকে আরও আনন্দময় এবং তাদের সুপ্ত প্রতিভার স্বতঃস্ফূর্ত বিকাশ নিশ্চিত করার লক্ষ্যে ২০২৭ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ শীর্ষক একটি নতুন পাঠ্যপুস্তক প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, পাঠ্যপুস্তকটি শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা, আত্মপ্রকাশের সক্ষমতা এবং বহুমাত্রিক প্রতিভা বিকাশে সহায়ক ভূমিকা রাখবে। এর মাধ্যমে শিখন কার্যক্রম আরও আনন্দময়, অংশগ্রহণমূলক ও শিক্ষার্থী-কেন্দ্রিক হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগও আরও সম্প্রসারিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ