শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
“দক্ষিণ গফরগাঁও এর সতর বাড়ী গ্রামের বিভিন্ন রাস্তার বেহাল অবস্থা” প্রাইম মিনিস্টার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ।। দক্ষিণ গফরগাঁও উপজেলার “বেগম রাবেয়া মেমোরিয়াল হাই স্কুল”র জয় ঢাকা সিটি নির্বাচনে মেয়র প্রার্থী চূড়ান্ত করলো জাতীয় নাগরিক পার্টি ফরিদপুরের ভাঙ্গায় বাস ও মোটরসাইকেল সংঘর্ষে এশিয়ান টেলিভিশনের সাংবাদিক নিহত লক্ষ্মীপুরে জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দিলেন শতাধিক নেতাকর্মী সায়মা ওয়াজেদের ডব্লিউএইচও নিয়োগ ত্রুটিপূর্ণ ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ: দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব রিপোর্টার পদে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন যারা গাজীপুরে মাদ্রাসার দুই শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় তিন শিক্ষক গ্রেপ্তার ডেনমার্কে বাড়ির বাগান খুঁড়তেই বেরিয়ে এলো হাজার বছরের পুরনো ভাইকিং রৌপ্যভান্ডার

যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকে ‘ইতিবাচক অগ্রগতির’ দাবি কাতারের

ইনডেক্স নিউজ ডেস্ক ঃ

কাতারের রাজধানী দোহায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের কূটনীতিকদের মধ্যে চলমান পরোক্ষ আলোচনা সফলভাবে সম্পন্ন হয়েছে। এতে ‘ইতিবাচক অগ্রগতি’ হয়েছে বলে দাবি করেছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতার দাফন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরপরই দুই পক্ষের মধ্যে পরবর্তী দফার বৈঠক অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করা হয়েছে। খবর এএফপির।

স্থানীয় সময় বুধবার (১ জুলাই) কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় অনুষ্ঠিত এই আলোচনার সমাপ্তি ঘোষণা করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট দেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি। তিনি লেখেন, কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীরা আজ দোহায় মার্কিন ও ইরানি প্রতিনিধিদের সঙ্গে পৃথক বৈঠক শেষ করেছেন। লেক লুসার্ন সামিটের ফলাফলের ওপর ভিত্তি করে ইসলামাবাদ সমঝোতা স্মারকের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলোতে ইতিবাচক অগ্রগতি সাধিত হয়েছে।

মুখপাত্র মাজেদ আল আনসারি আরও জানান, উভয় পক্ষই আগামী দিনগুলোতে এই আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে। ইরানের সাবেক সর্বোচ্চ নেতার দাফন ও শেষকৃত্যের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর যত দ্রুত সম্ভব পরবর্তী বৈঠকের সময়সূচি নির্ধারণ করা হবে।

দীর্ঘদিন ধরে চলা ভূরাজনৈতিক উত্তেজনা নিরসনে এবং গত জুন মাসে যুদ্ধবিরতি কার্যকরের পর এই অঞ্চলকে স্থায়ী শান্তিতে ফিরিয়ে আনতে দোহায় অনুষ্ঠিত এই কারিগরি ও কূটনৈতিক আলোচনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা। যদিও পরমাণু কর্মসূচি বা হরমুজ প্রণালির একক নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের মধ্যকার মূল বিরোধগুলো কতটা প্রশমিত হয়েছে, তা নিয়ে এখনও কিছুটা ধোঁয়াশা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ