বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন শর্ট সার্কিট থেকে হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী: পেট্রল বোমার আলামত পাওয়া যায়নি, শর্ট সার্কিট হতে পারে নিরাপত্তার নামে বাকস্বাধীনতা দমন করা হবে না: ডেপুটি স্পিকার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তারেক রহমান এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজশাহীতে বিচারকের সন্তানকে প্রাণনাশের রায়ে একজনের মৃত্যুদণ্ড মোবাইল কোর্ট কার্যক্রমে স্বচ্ছতা আনতে মিডিয়া সেল গঠনের নির্দেশ গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় নিরপেক্ষভাবে কাজ করবে তথ্য কমিশন ট্রাইব্যুনালে হাতকড়া পরতে অস্বীকৃতি জিয়াউল আহসানের ডিজিএফআই মেজর পরিচয়ে প্রতারণা: কারাগারে চাকরিচ্যুত সেনাসদস্য আসাদুল

রমজানের বাজার স্থিতিশীল রাখতে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা

প্রতিবেদকের নাম

পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার দর স্থিতিশীল রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (১১ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-১ থেকে জারি করা এক সার্কুলারে ১০টি নির্দিষ্ট পণ্য আমদানিতে সর্বোচ্চ ৯০ দিনের ইউসেন্স বা বাকিতে মূল্য পরিশোধের সুবিধা প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের ফলে আমদানিকারকরা এখন থেকে পণ্য দেশে আনার পর সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে আমদানিমূল্য পরিশোধ করতে পারবেন।

নতুন এই নির্দেশনার আওতায় চাল, গম (আটা), পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল, চিনি, ছোলা, মটর, মসলা ও খেজুর আমদানির ক্ষেত্রে ব্যবসায়ীরা বায়ার্স ক্রেডিট অথবা সাপ্লায়ার্স ক্রেডিটের সুবিধা গ্রহণ করতে পারবেন।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, গত ১৩ আগস্ট জারি করা এফইপিডি-১ সার্কুলারের পার্ট-ডি-এর ১(১) অনুচ্ছেদে নির্দিষ্ট কিছু পণ্যের জন্য যে বিলম্বিত মূল্য পরিশোধের শর্ত ছিল, নতুন এই সিদ্ধান্তের মাধ্যমে রমজান উপলক্ষ্যে প্রয়োজনীয় খাদ্যপণ্য আমদানির ক্ষেত্রে সেই সুযোগটি আরও সম্প্রসারিত করা হয়েছে। সার্কুলারে আরও বলা হয়, গত ১৩ আগস্ট জারি করা এফইপিডি-১ সার্কুলার নম্বর-৩০-এর পার্ট-ডি-এর ১(১) অনুচ্ছেদে নির্দিষ্ট কিছু পণ্য বিলম্বিত মূল্য পরিশোধের শর্তে আমদানির সুযোগ দেওয়া হয়েছিল।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, রমজান মাসে যেসব খাদ্যপণ্যের চাহিদা সর্বোচ্চ পর্যায়ে থাকে, সেগুলোর দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখাই আমাদের এই উদ্যোগের মূল লক্ষ্য। আমদানিকারকরা যাতে আগেভাগে পণ্য আমদানির প্রক্রিয়া শুরু করতে পারেন, সেই সুযোগ নিশ্চিত করতেই ব্যাংকগুলোকে বায়ার্স বা সাপ্লায়ার্স ক্রেডিটের মাধ্যমে এলসি খোলার পরামর্শ দেওয়া হয়েছে। এর ফলে আমদানিকারকদের পণ্য আমদানির সময় পুরো অর্থ একবারে পরিশোধ করতে হবে না, বরং ৯০ দিনের মধ্যে পরিশোধের সুযোগ থাকবে। অর্থাৎ পণ্য আমদানির পর সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত মূল্য পরিশোধের সময় পাওয়া যাবে। সাধারণ মানুষ যেন তুলনামূলক সাশ্রয়ী মূল্যে প্রয়োজনীয় পণ্য কিনতে পারেন, সে লক্ষ্যেই সার্কুলারটি জারি করা হয়েছে।

তিনি আরও যোগ করেন, বাজারে চাহিদা ও সরবরাহের মধ্যে ভারসাম্য বজায় থাকলে পণ্যের দাম বাড়ার ঝুঁকি কমে যায়। বাংলাদেশ ব্যাংক চায় না রমজানকে কেন্দ্র করে দ্রব্যমূল্যের বাড়তি কোনো চাপ সাধারণ মানুষের ওপর পড়ুক। পর্যাপ্ত পরিমাণে আমদানি নিশ্চিত করা গেলে বাজারে পণ্যের অভাব তৈরি হবে না এবং সরবরাহ ব্যবস্থা সচল থাকবে। ব্যবসায়ীরা এখনই আমদানির উদ্যোগ নিলে পবিত্র মাসের আগেই বাজারে পর্যাপ্ত পণ্যের মজুদ নিশ্চিত করা সম্ভব হবে, যা মূল্য নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ