বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার ফুলতলা যুগ্নীপাশা নামক স্থানে যাত্রীবাহী বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে ৮ জন আহত ভোলায় দাফনের ১৯ দিনের মাথায় কবর খুঁড়লেন স্বজনরা ॥ দেখলো জীবিত না মৃত কেএমপি’র পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি মৌলভীবাজারের শ্রীমঙ্গল এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী দেশে প্রথম ‘মুক্ত বাণিজ্য অঞ্চল’ প্রতিষ্ঠা করছে সরকার: মন্ত্রিপরিষদ সচিব জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস ইরান চুক্তির ৩০০ বিলিয়ন ডলার তহবিলের অর্ধেকের বেশি নিশ্চিত বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩৫ দশমিক ৭৬ বিলিয়ন ডলার সারাদেশে বৃষ্টির আভাস, ১৩ জেলায় বইছে তাপপ্রবাহ হিলারি ক্লিনটন: ইরানের সঙ্গে সমঝোতা নেতানিয়াহুর জন্য চূড়ান্ত আঘাত

রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্কুলছাত্রীর- এলাকায় শোকের ছায়া

​রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সড়ক দুর্ঘটনায় শিবা রানী (১৫) নামে এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার(১৩ জুন) সকালে এদুর্ঘটনা ঘটে। নিহত শিবা রানী ঐ এলাকার গোবিলালের মেয়ে।

​পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কোচিং শেষ করে বাড়ি ফিরছিল শিবা রানী। কুয়েত মসজিদ সংলগ্ন এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির শ্যালোমেশিনচালিত ট্রাক তাকে সজোরে চাপা দেয়। সংঘর্ষের তীব্রতায় শিবা রাস্তার পাশে ছিটকে পড়ে এবং মাথায় মারাত্মক আঘাত লাগায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

​দুর্ঘটনার পরপরই স্থানীয় উত্তেজিত জনতা ঘাতক যানটিকে আটক করার চেষ্টা করে। এ সময় চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে রাণীশংকৈল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যানটি ও চালককে হেফাজতে নেয়।

পুলিশ জানান,আটক ট্রাকচালক নন্দুয়ার ইউনিয়নের বলিদ্বারা গ্রামের রফিজ উদ্দিনের ছেলে বাবলু হোসেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমানুল্লাহ আল বারী মুঠো ফোনে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরিস্থিতি শান্ত করে চালক ও গাড়িটিকে থানায় নিয়ে আসা হয়েছে। এবিষয়ে নিহতের পরিবার কোন ধরনের অভিযোগ করতে রাজি হয়নি । নিহতের মরদেহ শেষকৃত্য (অগ্নিসংস্কার) করার জন্য অনুমতি চেয়ে আবেদন করেছেন চালক এবং পরিবহনের মামলা প্রক্রিয়াধীন ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ