বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় নাগরিক পার্টি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ আদালত চত্বরে বিশৃঙ্খলা: জামিন পেলেন চিত্রনায়িকা পরীমনি পুলিশের ৬৭ জন পরিদর্শক পদোন্নতি পেয়ে এএসপি হলেন সীমান্তের ওপার থেকে গার্মেন্টসে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী: খুলনা থেকে পঞ্চগড় পর্যন্ত শিল্পাঞ্চল গড়ে তুলতে চাই ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই উচিত জবাব দেবে জনগণ লাইপজিগকে হারিয়ে জয়ের ধারায় ফিরল ম্যানচেস্টার সিটি দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও সাতজনের প্রাণহানি সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করল ঢাকা মেট্রোপলিটন পুলিশ ভিনগ্রহের প্রাণীর খোঁজে নতুন রেডিও সংকেত পেলেন বিজ্ঞানীরা

শাহজাদপুরে অসামাজিক কার্যকলাপে পতিতা খদ্দেরসহ ৬ জনকে গ্রেফতার

প্রতিবেদকের নাম

মোঃ মাহবুবুল আলম খান : সিরাজগঞ্জের শাহজাদপুরে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকাবস্থায় ১ পতিতা, ৫ খদ্দেরসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৮ আগষ্ট ) ভোররাতে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুকালী গ্রামের লাল মিয়ার বাড়ি থেকে এদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আসাদুজ্জামান, এএসআই মেহেদিসহ শাহজাদপুর থানা পুলিশের একটি দল লাল মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে অসামাজিক কাজে লিপ্ত থাকাবস্থায় এক পতিতা ও খদ্দেরসহ ৬ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো, উপজেলার নুকালী গ্রামের মৃত হাজী অনাথ আলীর ছেলে লাল মিয়া (৪৩), মৃত আকু প্রামাণিকের ছেলে সানোয়ার প্রামাণিক সানো (৪৬), কাকিলামারি গ্রামের মৃত অক্কেল সিকদারের ছেলে মইনুল শিকদার (৩৬), বাড়াবিল গ্রামের খোরশেদ প্রামাণিকের ছেলে সফিজ উদ্দিন (৪০) ও নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার বনপাড়া মহেষডাঙ্গা মহল্লার শহিদ প্রামাণিকের স্ত্রী মর্জিনা বেগম (৩৫)। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ