বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় নাগরিক পার্টি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ আদালত চত্বরে বিশৃঙ্খলা: জামিন পেলেন চিত্রনায়িকা পরীমনি পুলিশের ৬৭ জন পরিদর্শক পদোন্নতি পেয়ে এএসপি হলেন সীমান্তের ওপার থেকে গার্মেন্টসে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী: খুলনা থেকে পঞ্চগড় পর্যন্ত শিল্পাঞ্চল গড়ে তুলতে চাই ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই উচিত জবাব দেবে জনগণ লাইপজিগকে হারিয়ে জয়ের ধারায় ফিরল ম্যানচেস্টার সিটি দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও সাতজনের প্রাণহানি সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করল ঢাকা মেট্রোপলিটন পুলিশ ভিনগ্রহের প্রাণীর খোঁজে নতুন রেডিও সংকেত পেলেন বিজ্ঞানীরা

সলঙ্গায় পরিত্যক্ত বাড়ি থেকে হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম


মোঃ মাহবুবুল আলম খান

সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিছনে একটি পরিতাক্ত বাড়ি থেকে সাইদুর রহমান সাইদ(৪৫) নামে এক হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সাইদুর রহমান সলঙ্গা থানার সাতটিকরি তালতলা মান্নান হোটেলের কর্মচারী ও রাজশাহীর বাঘমারার সাইপাড়া গ্রামের মৃত রমজান আলীর ছেলে।
মঙ্গলবার সকালে হাটিকুমরুল নবরত্মপাড়ার হাসান আমিনের পরিত্যাক্ত বাড়িতে সাইদের মরদেহ পরে থাকতে দেখে থানা পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে সে মাদকদ্রব্য সেবন করার পর সে মারা গেছে,বলে জানিয়েছেন-সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ