সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
“দক্ষিণ গফরগাঁও এর সতর বাড়ী গ্রামের বিভিন্ন রাস্তার বেহাল অবস্থা” প্রাইম মিনিস্টার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ।। দক্ষিণ গফরগাঁও উপজেলার “বেগম রাবেয়া মেমোরিয়াল হাই স্কুল”র জয় ঢাকা সিটি নির্বাচনে মেয়র প্রার্থী চূড়ান্ত করলো জাতীয় নাগরিক পার্টি ফরিদপুরের ভাঙ্গায় বাস ও মোটরসাইকেল সংঘর্ষে এশিয়ান টেলিভিশনের সাংবাদিক নিহত লক্ষ্মীপুরে জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দিলেন শতাধিক নেতাকর্মী সায়মা ওয়াজেদের ডব্লিউএইচও নিয়োগ ত্রুটিপূর্ণ ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ: দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব রিপোর্টার পদে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন যারা গাজীপুরে মাদ্রাসার দুই শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় তিন শিক্ষক গ্রেপ্তার ডেনমার্কে বাড়ির বাগান খুঁড়তেই বেরিয়ে এলো হাজার বছরের পুরনো ভাইকিং রৌপ্যভান্ডার

সাতক্ষীরা আশাশুনির কপোতাক্ষে নদে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম

খুলনা প্রতিনিধি ঃ সাতক্ষীরার আশাশুনির চাকলা এলাকায় কপোতাক্ষ নদে মাছ ধরার সময় বজ্রপাতে নিখোঁজ হওয়া জেলে মোঃ আরিফ হোসেনের (৩৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিখোঁজ হওয়ার প্রায় ২৯ ঘণ্টা পর মঙ্গলবার রাত ৯টা ৪০ মিনিটের দিকে চাউলখোলা খুটিকাটা লঞ্চঘাট সংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে গত সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে চাকলা এলাকায় কপোতাক্ষ নদে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বজ্রপাতে নিহত আরিফ হোসেন সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের চাকলা গ্রামের মৃত আব্দুল হাই সানার ছেলে।

স্থানীয় সাবেক ইউপি মেম্বার গোলাম রসুল জানান, চাকলা গ্রামে আরিফ হোসেন প্রতিদিনের মতো একা নৌকায় করে কপোতাক্ষ নদে মাছ ধরতে যান। বিকেলের দিকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রসহ বৃষ্টি শুরু হলে একপর্যায়ে তার নৌকায় বজ্রপাত ঘটে। এতে তিনি নৌকা থেকে ছিটকে কপোতাক্ষ নদে পড়ে নিখোঁজ হন।

এ সময় তার নৌকাটিও ডুবে যায়।স্থানীয় জেলে, স্বজন ও এলাকাবাসীর সহযোগিতায় ডুবে যাওয়া নৌকাটি উদ্ধার করা সম্ভব হলেও আরিফের কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ও ডুবুরিরা মঙ্গলবার দিনভর অনুসন্ধান কার্যক্রম চালিয়ে তাকে উদ্ধার করতে ব্যর্থ হয়।

একপর্যায় গত মঙ্গলবার রাত ৯টা ৪০ মিনিটের দিকে চাকলা থেকে কয়েক কিলোমিটার দূরে চাউলখোলা খুটিকাটা লঞ্চঘাটের পাশে কপোতাক্ষ নদে ভাসমান অবস্থায় আরিফ হোসেনের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা উদ্ধার করেন। পরে পরিবারের সদস্যরা তার সাথে মরদেহ শনাক্ত করেন।

প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী দাউদ ঢালি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতে নিখোঁজ হওয়ার পর থেকে বিভিন্নভাবে খোঁজাখুঁজি চলছিল। অবশেষে মঙ্গলবার রাতে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ