সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
টি-টোয়েন্টি ক্রিকেটের নতুন ‘চেজ মাস্টার’ ভারতের তিলক বর্মা ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচন: বহিরাগতদের এলাকা ছাড়ার কড়া নির্দেশ ইসির পূজার পাঁচ দিনের ছুটি শেষে কাজে ফিরলেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড, মৃত্যু আরও সাতজনের ইউরোপজুড়ে অর্থনৈতিক ও আবাসন সংকটে হাজারো মানুষের বিক্ষোভ গোপালগঞ্জে পুলিশের ওপর হামলাকারীদের বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএসসিসি নির্বাচনে কাউকে প্রার্থী ঘোষণা করিনি: মীর শাহে আলম বঙ্গোপসাগরে তেল-গ্যাস উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আমন্ত্রণ সোমবার খুলছে স্কুল-মাদরাসা, কলেজে ক্লাস ১ নভেম্বর থেকে ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত সেন্টমার্টিন

সাবেক ছাত্রনেতা মোহাম্মদ আলামিনের জন্মদিন আজ: নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ও দীর্ঘায়ু কামনা

প্রতিবেদকের নাম

ডেস্ক রি‌পোর্ট  : ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাবেক সফল সদস্য সচিব মোহাম্মদ আলামিনের আজ শুভ জন্মদিন। ছাত্ররাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র এবং তৃণমূলের প্রিয় এই নেতার জন্মদিনে সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে শুভেচ্ছা ও ভালোবাসার জোয়ারে ভাসছেন তিনি। ছাত্রদলের বর্তমান ও সাবেক নেতাকর্মীসহ সর্বস্তরের শুভাকাঙ্ক্ষীরা তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন।
মোহাম্মদ আলামিন ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের দায়িত্ব পালনকালে নিজের মেধা, শ্রম ও বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে সংগঠনকে গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। রাজপথের আন্দোলন-সংগ্রামে সবসময় অগ্রভাগে থাকা এই ছাত্রনেতা কর্মীদের আপদে-বিপদে ছায়ার মতো পাশে থেকেছেন। ফলে সাধারণ ছাত্র ও নেতাকর্মীদের মাঝে তিনি এক জনপ্রিয় ও আস্থার প্রতীকে পরিণত হন।
তার জন্মদিন উপলক্ষে ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ বলেন, “মোহাম্মদ আলামিন ভাই শুধু একজন নেতাই নন, তিনি আমাদের দুঃসময়ের কান্ডারি। ছাত্ররাজনীতিতে তার অবদান সবসময় অনুপ্রেরণা জোগাবে।”
প্রিয় নেতার এই বিশেষ দিনে মহান আল্লাহর দরবারে তার সুস্বাস্থ্য, নেক হায়াত এবং উত্তম জীবন কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়েছে। নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, আগামী দিনেও তিনি একইভাবে দেশ, জনগণ এবং সংগঠনের কল্যাণে নিজের বলিষ্ঠ নেতৃত্ব বজায় রাখবেন এবং সমৃদ্ধ এক ভবিষ্যৎ বিনির্মাণে অবদান রাখবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ