রোববার (১৮ অক্টোবর) সাভার সেনানিবাসে গিয়ে নবম পদাতিক ডিভিশনের সাতটি ইউনিটকে জাতীয় পতাকায় সম্মানিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল সোয়া ৯টায় গুলশানের বাসভবন থেকে সেনানিবাসে পৌঁছালে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান তাকে অভ্যর্থনা জানান।
অনুষ্ঠানস্থলে বাংলাদেশ সেনাবাহিনীর সুসজ্জিত দল প্রধানমন্ত্রীকে সশস্ত্র অভিবাদন জানায়। সম্মান গ্রহণ শেষে তিনি সেনা সদস্যদের সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন। সেনানিবাসে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে সেনাবাহিনীর একটি চৌকস দল।