মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে শ্রমিক নেতা কৃষ্ণ সরকারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতার ও বিচারের দাবি স্মার্টফোনের ক্যাম্পাস অ্যাম্বাসেডর হওয়ার সুযোগ যেন দেখার কেউ নেই- সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা: জনদুর্ভোগ চরমে ঠাকুরগাঁওয়ে র‌্যাবের অভিযানে ১১৫ কেজির কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার, গ্রেপ্তার ২ গোদাগাড়ীকে মাদকমুক্ত বরতে একযোগে কাজ করার আহ্বান: রাজশাহী বিভাগীয় কমিশনার ও ডিআইজি দেশের ভবিষ্যৎ ডিজিটাল কাঠামো তৈরিতে অবদান রাখায় সাইবার লিডারদের সম্মানিত করেছে ফিনিক্স সামিট ২০২৬ মাগুরা জেলা পরিষদের ২০২৬-২৭ অর্থবছরের ১০৪ কোটি টাকার বাজেট ঘোষণা খুলনার লবণচরা ১১ বোতল মদ ও ৪০ পিচ ইয়াবা সহ ১জন গ্রেফতার যশোরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু, চালক আহত নেইমারকে কেন নামাননি, জানালেন ব্রাজিল কোচ

সিরাজগঞ্জে ফেনসিডিল রাখার দায়ে ৬ জনের যাবজ্জীবন

সিরাজগঞ্জ প্রতিনিধি ঃ

সিরাজগঞ্জে ১৫০ বোতল ফেনসিডিল জব্দের ঘটনায় দায়ের করা মাদক মামলায় রাজশাহী জেলার ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত| একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে|

দণ্ডপ্রাপ্তরা হলেন- রাজশাহীর জগীরপাড়া এলাকার ওসমান গনি ও মো. গোফরান, মুক্তারপুর গ্রামের মো. আলেফ, গৌরশহরপুর গ্রামের মো. মানিক, বিড়ালদহ গ্রামের মো. আনিছ এবং শেখের চর এলাকার মো. রাজিব।

সোমবার সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-৩ আদালতের বিচারক নজরুল ইসলাম এ রায় ঘোষণা করেন|

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) হামিদুল ইসলাম দুলাল বিষয়টি নিশ্চিত করে জানান, রায় ঘোষণার সময় আসামি মো. রাজিব, মো. গোফরান ও মো. আলেফ আদালতে উপস্থিত ছিলেন| বাকি তিন আসামি পলাতক রয়েছেন|

জানা গেছে, ২০১২ সালের ১৫ জুলাই যমুনা সেতু পশ্চিম থানা পুলিশ মহাসড়কে টহল ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, একটি প্রাইভেটকারে করে রাজশাহী থেকে ফেনসিডিল ঢাকায় নেওয়া হচ্ছে| খবর পেয়ে পুলিশ যমুনা সেতু গোলচত্বরে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি শুরু করে|

বিকেল পৌনে ৪টার দিকে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১৫০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়| এ সময় ওসমান গনি, মো. গোফরান ও মো. রাজিবকে গ্রেপ্তার করে পুলিশ|

গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে এ ঘটনায় আরও তিনজনের সম্পৃক্ততা পাওয়া যায়| পরে তদন্ত শেষে পুলিশ ২০১২ সালের ৩১ ডিসেম্বর ৬ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে|

দীর্ঘ শুনানি, সাক্ষ্যগ্রহণ ও প্রমাণ পর্যালোচনা শেষে আদালত এরা প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ