সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
সোমবার থেকে শুরু ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ঢাকার সিএমএম আদালতে ককটেল বিস্ফোরণ, আটক ২ পাসপোর্ট ও এনআইডির আবেদন করেননি শেখ হাসিনা: হাইকমিশন পরিবেশ ও শৃঙ্খলার পাঠ নিয়ে সম্পন্ন ঠাকুরগাঁওয়ের আঞ্চলিক কাব ক্যাম্পুরি জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ, উত্তপ্ত বিতর্কের সম্ভাবনা দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে দুই শিশুর মৃত্যু পাসপোর্ট চেয়ে ভুল করেছেন শেখ হাসিনা: আসিফ নজরুল চিকিৎসা ও শিক্ষা খাতে বৈদেশিক মুদ্রা পাঠানোর নতুন নীতিমালা ঘোষণা পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব হাসিনার এনআইডি ও পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই: স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি জোটের: হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংসের

প্রতিবেদকের নাম

সৌদি আরবের পূর্বাঞ্চল লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত ও ধ্বংস করার কথা জানিয়েছে দেশটির সামরিক জোট। রোববার (৮ নভেম্বর) ভোরে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালিকি এই তথ্য নিশ্চিত করেন। তিনি এক বিবৃতিতে জানান, ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা ক্ষেপণাস্ত্রটি ছুড়েছিল। তবে লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সেটি শনাক্ত করে ধ্বংস করতে সক্ষম হয়।

এর আগে দেশটির বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তর পূর্বাঞ্চলের দাম্মাম, আল-আহসা ও আবকাইক শহরে জরুরি সতর্কসংকেত জারি করেছিল। পরে হামলার শঙ্কা কেটে যাওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হয়। মূলত ২০১৪ সালে ইয়েমেনে গৃহযুদ্ধ শুরুর পর রাজধানী সানা ও বিভিন্ন এলাকা হুথিদের নিয়ন্ত্রণে চলে যায়। এর পরিপ্রেক্ষিতে ২০১৫ সাল থেকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সহায়তার লক্ষ্যে সৌদি নেতৃত্বাধীন জোট সামরিক অভিযান চালাচ্ছে।

সাম্প্রতিক মাসগুলোতে ইয়েমেনের সরকারি বাহিনী ও হুথি বিদ্রোহীদের মধ্যে লড়াই তীব্র আকার ধারণ করেছে। ইরান-সমর্থিত এই গোষ্ঠীটি অতীতেও একাধিকবার সৌদি আরবের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। এসব হামলার লক্ষ্যবস্তুর মধ্যে বিমান চলাচল-সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোও রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ