শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে কারখানার (মাসুম ট্রেড ইন্টারন্যাশনাল) ধোঁয়া ও শব্দদূষণের অভিযোগ, এলাকাবাসীর দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি বিশ্বকাপে এখন পর্যন্ত যেসব দল বিদায় নিয়েছে জর্ডান ম্যাচের আগে সুখবর পেল আর্জেন্টিনা যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে পাল্টা হামলার দাবি ইরানের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনার শঙ্কা ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী ময়মনসিংহে হামের উপসর্গে একদিনে ৪ শিশুর মৃত্যু কেপ ভার্দের রূপকথার যাত্রা অব্যাহত, নকআউটে প্রতিপক্ষ আর্জেন্টিনা যুক্তরাষ্ট্রের অভিবাসী আটককেন্দ্রে মৃত্যুর ঘটনায় স্বাধীন তদন্তের আহ্বান জাতিসংঘের পাগলা মসজিদের দানবাক্সে মিলল রের্কড ৪৩ বস্তা টাকা

হরমুজ প্রণালি ‘স্থায়ীভাবে উন্মুক্ত’ রাখার আহ্বান জাতিসংঘের

নিউজডেস্ক ঃ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা বৃদ্ধির মাঝেই কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ‘স্থায়ীভাবে উন্মুক্ত’ রাখার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বিশ্ব সংস্থাটি আশা প্রকাশ করেছে, আন্তর্জাতিক জ্বালানি ও পণ্য সরবরাহের স্বার্থে এই জলপথের সচলতা দীর্ঘমেয়াদে বজায় থাকবে। খবর আলজাজিরার।

নিউইয়র্কে আয়োজিত নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক সাংবাদিকদের বলেন, স্বাক্ষরিত প্রতিটি চুক্তিতে যে পক্ষগুলো যা প্রতিশ্রুতি দিয়েছে, তা সবার মেনে চলা এবং সেই অনুযায়ী কাজ করা অত্যন্ত জরুরি। আমি মনে করি এটি গুরুত্বপূর্ণ যে সংশ্লিষ্ট সব পক্ষ আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার পাশাপাশি নাবিকদের কল্যাণের মতো বৃহত্তর স্বার্থের প্রতি নজর রাখবে।

সাম্প্রতিক সংঘাতের কারণে পারস্য উপসাগরে হাজার হাজার বাণিজ্যিক জাহাজ ও ট্যাংকার আটকা পড়ার বিষয়টি উল্লেখ করে ডুজারিক বলেন, হাজার হাজার নারী ও পুরুষ নাবিক দীর্ঘদিন ধরে জাহাজে আটকে আছেন। অথচ আমরা আমাদের প্রতিদিনের প্রয়োজনীয় পণ্যসামগ্রী পাওয়ার জন্য এই মানুষদের ওপরই নির্ভর করি।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৫ জুন) হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলা ও তার জবাবে শুক্রবার (২৬ জুন) ইরানি সামরিক ঘাঁটিতে মার্কিন যুদ্ধবিমানের বিমান হামলার পর এই অঞ্চলে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে শান্তি চুক্তি বজায় রেখে আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতে সব পক্ষকে সংযম প্রদর্শনের তাগিদ দিল জাতিসংঘ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ