শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমানের ভারত সফর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বঙ্গভবনে শপথের প্রস্তুতি: ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিচ্ছেন মির্জা ফখরুল তিনবারের জাতীয় পুরস্কারজয়ী পরিচালক রাজা সেন আর নেই, বয়স হয়েছিল ৭০ বিএনপি সরকারের মন্ত্রিসভায় বড় রদবদল: নতুন পাঁচ মন্ত্রী ও দায়িত্ব পুনর্বিন্যাস বঙ্গভবনে শপথ নিলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর একীভূত হলো বিডা, বেজা ও পিপিপিএ: যাত্রা শুরু ‘ইনভেস্ট বাংলাদেশ’-এর অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সব বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা পোশাকশিল্পে শ্রমিক ছাঁটাই বন্ধ ও নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ সরবরাহের দাবি শ্রমিকনেতাদের

হোমনয় তিন দিনব্যাপী ‘নজরুল বর্ষ’ অনুষ্ঠানমালার উদ্বোধন

হোমনা প্রতিনিধি (কুমিল্লা)ঃ

জাতীয় অনুষ্ঠানের সঙ্গে মিল রেখে কুমিল্লার হোমনয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের আয়োজনে তিন দিনব্যাপী ‘নজরুল বর্ষ’ স্থানীয় অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শুরুতে সচিবায় থেকে ভার্চ্যুয়লি সম্প্রচারিত জাতীয় উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা অংশ নেন।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাহমুদুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শফিকুল আলম, উপজেলা সমবায় কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন খান, মাদ্রাসার সুপার মাওলানা আবদুস সাত্তার, প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান, প্রধান শিক্ষক আমেনা বেগম, সাংবাদিক মোর্শেদুল ইসলাম শাজু, সাংবাদিক মো. কামাল হোসেন, শিক্ষক আবুল বাসার এবং শিক্ষক মো. দাদন মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। নতুন প্রজন্মের কাছে নজরুলের আদর্শ ও সাহিত্য পৌঁছে দিতে সম্মিলিত উদ্যোগের ওপর তারা জোর দেন।

সরকারি কর্মকর্তা, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সুধীজনদের উপস্থিতিতে অনুষ্ঠান শেষে কবির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বছরব্যাপী কর্মসূচি সফল করার আশাবাদ ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ