রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
দক্ষিণ গফরগাঁও উপজেলার ” বেগম রাবেয়া মেমোরিয়াল হাই স্কুল” কে জাতীয়করণের দাবী এলাকাবাসীর যমুনার নদীতে গোসল করতে নেমে ২ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে নিহত ১: গ্রেফতার দুই দুর্নীতি আড়াল করতে গফরগাঁওয়ের রাবেয়া স্কুলের সহকারী শিক্ষকদের সাদা কাগজে সাক্ষর দিতে বলেন দুর্নীতিবাজ আফাজ উদ্দিন ও সাখাওয়াত হোসেন “সতর বাড়ী গ্রামে দক্ষিণ গফরগাঁও উপজেলার বিভিন্ন সরকারী প্রতিষ্ঠান স্থাপন করার জন্য গফরগাঁও এর মাননীয় সংসদ সদস্যের নিকট এলাকাবাসীর দাবী “ চাঁদপুরের মেঘনার ঘূর্ণিস্রোতে কার্গোডুবিতে ৫ হাজার বস্তা ধান-চাল পানিতে ভবিষ্যতে জনগণ আর রাজনীতিবিদদের সম্মান করবে না: জামায়াত আমির প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা তত্ত্বাবধায়ক সরকার ফেরত আনতে পঞ্চদশ সংশোধনীর আপিলের রায় কাল ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় পুরস্কার সম্মাননা প্রদান

১০ হাজার মানুষকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছি: শুভেন্দু

নিউজ ডেস্ক ঃ

এ পর্যন্ত ১০ হাজার মানুষকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে বলে দাবি করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

তিনি জানান, আরও ১ হাজার ৮০০ জন বিভিন্ন হোল্ডিং সেন্টারে রয়েছেন এবং প্রতিদিন তাদের ঠেলে দেওয়া হচ্ছে।মঙ্গলবার পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশনে বিরোধী দলীয় নেতার বক্তব্যের জবাবে শুভেন্দু অধিকারী এ দাবি করেন।

অনুপ্রবেশকারী এবং ভারতীয় নাগরিকদের মধ্যে স্পষ্ট পার্থক্য টেনে শুভেন্দু বলেন, যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে তারা ভারতীয় নাগরিক নন।অন্যদিকে সীমান্ত নিরাপত্তার বিষয়ও তুলে ধরেন তিনি। জানান, কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য এরইমধ্যে বিএসএফকে জমি হস্তান্তর করা হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে প্রায় ৬০০ কিলোমিটারে বেড়া দেওয়ার কাজ শেষ হবে।শুভেন্দু অধিকারী বলেন, ১০ হাজার বের করেছি।

১২ টা হোল্ডিং সেন্টারে ১৮০০ অপেক্ষা করছে। রোজ ওপারে পাঠাচ্ছি। বেড়া দেওয়ার আগে যারা পালাতে চান পালিয়ে যান। আমার ডাকে সাড়া দিয়ে হাকিমপুর দিয়ে অনেকেই পালিয়েছে, বাকি যদি আপনাদের পরিচিত কেউ থাকে তাদেরকে বলুন তাড়াতাড়ি চলে যেতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ