বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মোবাইলে আট মাস প্রেম, চিনা নাগরিক লিবিং যশোরে মেয়েকে বিয়ে করলো সময় থাকতে ভালো হয়ে যা! দরজার সামনে কাফনের কাপড় ও হুমকির চিরকুট, আতঙ্কে নলডাঙ্গার একটি পরিবার যশোরে তরুণীকে ধর্ষণের অভিযোগে দুই যুবক আটক নাটোরে প্রাইম ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন কুষ্টিয়া গড়াই নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরাদেহ উদ্ধার আত্রাইয়ে দুঃস্থ-অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তার চাল বিতরণ আমবাড়ীতে প্রান্তিক কৃষকের মাঝে পাওয়ার ট্রিলার মেশিন বিতরণ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত নিখোঁজ কৃষকের সন্ধান চেয়ে যশোর প্রেসক্লাব সংবাদ সম্মেলন সংসদ সদস্য কতৃক মাগুরায় শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরণ গ্রামীণ জনপদে জীবন ও স্বাস্থ্যবিমার পরিসর বাড়াতে গার্ডিয়ান ও বেলভির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ডোমার কেতকীবাড়ীতে একটি ব্রীজের জন্য হাজারো মানুষের দূর্ভোগ

ডোমার (নীলফামারী)প্রতিনিধি ঃ

নীলফামারীর ডোমার উপজেলার কেতকীবাড়ীতে একটি ব্রীজ ভেঙ্গে যাওয়ায় দীর্ঘ ৭বছর যাবত হাজারো মানুষ চরম দূর্ভোগের শিকার হয়ে অতিষ্ঠ হয়ে পড়েছে।

এতে করে ঐ গ্রামের সাধারণ মানুষ, পথচারী এবং কমলমোতি শিক্ষার্থীরা প্রায় সময় দূর্ঘটনার শিকার হচ্ছে বলে অভিযোগ করেন তারা।

এমন একটি ব্রীজের দেখা মিলে ডোমার উপজেলার কেতকীবাড়ী ইউনিয়নের শান্তি নগর এলাকায়। ব্রীজটির পশ্চিমে শান্তি নগর ও পঠান পাড়া গ্রাম। পূর্বে রয়েছে দালানগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়, কেতকীবাড়ী উচ্চ বিদ্যালয়, গোমনাতী মহাবিদ্যালয় এবং শহীদ জিয়া বালিকা বিদ্যালয়।

ব্রীজটির কারনে স্কুল কলেজের শিক্ষাথীরা আমবাড়ী হাটদিয়ে কয়েক কিলোমিটার ঘুড়ে তাদের ক্লাশ করতে হয়। এতে করে শিক্ষার মনোযোগ ব্যহত হচ্ছে বলে শিক্ষার্থীরা জানান। এছাড়াও ইউপি সদস্য গোলাম কিবরিয়া সহ পথচারীরা এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা প্রতিনিয়ত দূর্ঘটনার কবলে পড়ছে।

২০১০-২০১১ অর্থ বছরে ত্রাণ ও পূর্ণবাসন মন্ত্রনালয়ের অধিনে ১৮ লক্ষ ৩৬ হাজার টাকা ব্যায়ে ব্রিজটি নির্মান করা হয়। নির্মানের ৬ বছরের মাথায় বর্ষা মৌসুমে ব্রিজটি পাশেরে মাটি ধষে ভেঙ্গে যায়। এলাকাবাসী প্রতি বছর বাশেঁর চাটাই নির্মাণ করে কোন রকম চলাচল করে। অদ্যবদি তা সংস্কার না হওয়ায় এলাকাবাসী চরম ক্ষোভ প্রকাশ করেন। দ্রুত ব্রিজটি পূর্ণনির্মানের জোর দাবী জানান কেতকীবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদুল ইসলাম রোমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ