বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

পাকিস্তানে পৃথক হামলায় সরকারি কর্মকর্তা ও পুলিশসহ নিহত ৫

প্রতিবেদকের নাম

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলায় পৃথক দুটি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে দেশটির ফেডারেল বোর্ড অব রেভিনিউয়ের চার কর্মকর্তা এবং একজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক ব্যক্তি আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ। ডেরা ইসমাইল খানের জেলা পুলিশ কর্মকর্তা জিয়াউদ্দিন আহমেদ জানান, অভায়া ব্রিজের কাছে সশস্ত্র হামলাকারীরা এফবিআর সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালালে চারজন নিহত হন। পরে তাদের মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। অন্যদিকে বান্নু রোডের কাছে একটি পুলিশ ভ্যানে সন্ত্রাসীরা হামলা চালালে এক কনস্টেবল নিহত হন এবং অন্য একজন আহত হন। হামলার পর পুরো এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযান শুরু হয়েছে।

২০২১ সালে প্রতিবেশী আফগানিস্তানে তালেবান পুনরায় রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানে সীমান্ত পেরিয়ে সন্ত্রাসী হামলার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। বিশেষ করে খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তান প্রদেশে এই সহিংসতা এখন সবচেয়ে বেশি দৃশ্যমান। এর আগে মঙ্গলবার খাইবার পাখতুনখাওয়ার উত্তর ওয়াজিরিস্তান জেলায় জঙ্গিদের আস্তানায় অভিযান চালিয়ে পাঁচ সন্ত্রাসীকে প্রতিহত করার দাবি করে দেশটির নিরাপত্তা সূত্র। ওই অভিযানে আরও দুই জঙ্গি আহত হয়। ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফিরে আসার পর থেকে পাকিস্তানে সীমান্তপারের সন্ত্রাসী হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

ইসলামাবাদভিত্তিক স্বাধীন গবেষণা সংস্থা ‘পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ’-এর তথ্যমতে, ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে পাকিস্তানে গত এক যুগের মধ্যে সবচেয়ে বেশি জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। পরিসংখ্যান অনুযায়ী, আগস্টে দেশটিতে ১৯৯টি হামলার ঘটনা রেকর্ড করা হলেও সেপ্টেম্বর মাসে তা বেড়ে দাঁড়ায় ২২৫টিতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ