মালয়েশিয়ার লোজিন হাইল্যান্ডসের একটি সবজি খামারে পাহাড়ধসে মাটিচাপা পড়ে মো. ফাহাদ হোসেন (২৭) নামের এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। গত শুক্রবারের এই দুর্ঘটনার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। রোববার দুপুরে উদ্ধারকর্মীরা মাটির গভীর থেকে তার মরদেহ উদ্ধার করেন। রোববার দুপুরে মালয়েশীয় ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের কে-নাইন ইউনিটের একটি প্রশিক্ষণপ্রাপ্ত ট্র্যাকার কুকুরের সহায়তায় মাটির স্তূপের নিচ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। গত শুক্রবার পাহাড়ধসের ঘটনার পর নিখোঁজ ছিলেন তিনি।
গুয়া মুসাং জেলা পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট সিক চুন ফু জানান, রোববার দুপুর ১২টা ৫৫ মিনিটে তল্লাশি দল ফাহাদের সন্ধান পায়। উদ্ধার অভিযানে ‘ফ্র্যাঙ্কি’ নামের একটি প্রশিক্ষিত কুকুর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দ্বিতীয় দিনের উদ্ধারকাজ সকাল ৮টা থেকে শুরু হয়েছিল, যেখানে ফায়ার সার্ভিসের ২০ জন কর্মী, তিনটি ট্র্যাকার কুকুর ও একটি এক্সকাভেটর অংশ নেয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।