সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য টানা পাঁচদিনের ছুটির অনুমোদন দিয়েছে সরকার। সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রতিমন্ত্রী এই তথ্য নিশ্চিত করেছেন। বৈঠক শেষে একজন প্রতিমন্ত্রী নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য জানান। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী চলতি বছর দুর্গাপূজায় দুই দিনের ছুটি নির্ধারিত আছে।
২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২০ অক্টোবর (মঙ্গলবার) মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশের ছুটি এবং ২১ অক্টোবর (বুধবার) বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি ছিল। এর পরের দিন অর্থাৎ ২২ অক্টোবর (বৃহস্পতিবার) অফিস খোলা থাকলেও মন্ত্রিসভার সাম্প্রতিক অনুমোদনে ওইদিনও ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে পরবর্তী সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার (২৩ ও ২৪ অক্টোবর) মিলিয়ে সরকারি চাকরিজীবীরা মোট পাঁচদিন নিরবচ্ছিন্ন ছুটির সুযোগ পাবেন। জনপ্রশাসন মন্ত্রণালয় শীঘ্রই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে। পূজার ছুটি ও সপ্তাহিক ছুটির মধ্যে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) অফিস খোলার দিনটিতেও ছুটি ঘোষণার প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বাংলাদেশি ভেবে দুজনকে বিএসএফের গুলি, পরে জানা গেল তারা ভারতীয় নাগরিক।