বিশ্বের বিভিন্ন দেশের আইনসভার বৈশ্বিক সংগঠন ইন্টার–পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) এশিয়া–প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আজ সোমবার তিনি আনুষ্ঠানিকভাবে ভুটানের স্পিকার টেম্পা দর্জির কাছ থেকে এই নতুন দায়িত্ব বুঝে নেন।
তানজানিয়া সফররত স্পিকারের নেতৃত্বাধীন সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে থাকা জাতীয় সংসদ সচিবালয়ের সচিব গোলাম সরওয়ার ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উল্লেখ্য, আইপিইউর এশিয়া–প্যাসিফিক গ্রুপে বর্তমানে ৩৭টি সদস্য রাষ্ট্র রয়েছে।