শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ওয়ানডে বা টি-টোয়েন্টির চেয়ে টেস্ট খেলাতেই বেশি আগ্রহ শান্তর টাঙ্গাইলে বিয়ের রাতেই হৃদরোগে আক্রান্ত বরের মৃত্যু ঈশ্বরদীতে জেলি মেশানো ১০ কেজি চিংড়ি জব্দ, ব্যবসায়ীকে জরিমানা আইইউবিতে ব্যবসায় শিক্ষায় অ্যাক্রেডিটেশন বিষয়ক সিম্পোজিয়াম অনুষ্ঠিত আলেমরা দশ দিকে বিভক্ত কেন, প্রশ্ন খালিদ হোসেনের সাহিত্যে নোবেল পেলেন কানাডীয় লেখক অ্যান কারসন যুক্তরাষ্ট্রে ওপিটি কর্মসূচিতে ৭০ হাজার ডলার ফি প্রস্তাব ফ্যামিলি কার্ডের কথা বলে বিধবার টিপসই নিয়ে বিয়ে জালিয়াতি ভোটার তালিকা থেকে নাম বাদ: বেঙ্গালুরুতে প্রতিবাদে প্রকাশ-ধ্রুব গত ১৭ বছরের অনিয়ম-দুর্নীতি বন্ধ করেছি: স্থানীয় সরকারমন্ত্রী

লিবিয়া থেকে ফিরল প্রতারণার শিকার ৩০৯ বাংলাদেশি নাগরিক

প্রতিবেদকের নাম

লিবিয়া থেকে দেশে ফিরেছেন প্রতারণা ও পাচারের শিকার ৩০৯ বাংলাদেশি নাগরিক। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ফ্লাই ওয়া ইন্টারন্যাশনাল পরিচালিত একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর যৌথ উদ্যোগে এই প্রত্যাবাসন কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। বিমানবন্দরে পৌঁছানোর পর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইওএম-এর কর্মকর্তারা তাদের অভ্যর্থনা জানান।

সহায়তা ও প্রত্যাবাসন প্রক্রিয়া

বিমানবন্দর প্রবাসী কল্যাণ ডেস্কের (বিএমইটি) সহকারী পরিচালক মোহাম্মদ শাহেদ হোসেন জানান, দেশে ফেরা প্রত্যেক ব্যক্তিকে আইওএম-এর পক্ষ থেকে ছয় হাজার টাকা করে নগদ সহায়তা ও খাবার সরবরাহ করা হয়েছে। প্রবাসী কল্যাণ ডেস্কের পক্ষ থেকেও তাদের সার্বিক সহায়তা দেওয়া হয়। সরকারি সূত্র জানিয়েছে, লিবিয়ায় অবস্থানরত এসব বাংলাদেশি মূলত মানবপাচারকারী চক্রের প্রতারণার শিকার হয়েছিলেন। ইউরোপে পাঠানোর প্রলোভন দেখিয়ে দালালরা তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়। এছাড়া সমুদ্রপথে ইউরোপে যাওয়ার চেষ্টার সময় অনেকে ধরা পড়েন, আবার অনেকে লিবিয়ায় অপহরণ ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রত্যাবাসন কার্যক্রমে লিবিয়া সরকার, বাংলাদেশ দূতাবাসসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো ঘনিষ্ঠভাবে কাজ করেছে। অবৈধ পথে বিদেশযাত্রা নিরুৎসাহিত করতে সরকার নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম ও বিপদে পড়া নাগরিকদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ