শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

ঈশ্বরদীতে জেলি মেশানো ১০ কেজি চিংড়ি জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

প্রতিবেদকের নাম

পাবনার ঈশ্বরদী পৌর বাজারে বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে অভিযান চালিয়ে জেলি মেশানো ১০ কেজি চিংড়ি মাছ জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। অভিযানে কোনো ইলিশ মাছ পাওয়া না গেলেও ক্ষতিকর জেলি মেশানো চিংড়ি সনাক্ত করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। জেলি মেশানো চিংড়ি বিক্রির অপরাধে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে মৎস্য ও মৎস্য পণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০ অনুযায়ী ২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

  • অভিযানে জব্দকৃত চিংড়ি মাছগুলো মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়।
  • অভিযান চলাকালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাম্মী শিরীন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ