সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
চতুর্থ মেয়াদে ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন লুলা দা সিলভা দেশে হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু জাপানের সহায়তায় প্রকল্প দ্রুত শেষ করার তাগিদ প্রধানমন্ত্রীর দেশের ৮৫ জন সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি করল মন্ত্রণালয় শাড়ি নিয়ে তানজিন তিশার বিরুদ্ধে আদালতে নতুন মামলা ঠাকুরগাঁও উপনির্বাচন: শান্তি বজায় রাখতে মোতায়েন ২১ প্লাটুন বিজিবি জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ডি-থ্রি ট্রফির নিলামে রেকর্ড পয়েন্টে শরীফুলকে কিনল সিটিজেন ব্যাংক সংরক্ষিত নারী আসনে উপনির্বাচনে এলিজাকে মনোনয়ন দিল বিএনপি

ডিসেম্বরে হাসিনার ফেরা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন

প্রতিবেদকের নাম

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার বিষয়ে যে গুঞ্জন ছড়িয়েছে, সে প্রসঙ্গে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (২৫ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট জানান, অতীতের ফ্যাসিবাদী শক্তির এ ধরনের অপপ্রয়াস শুরু থেকেই ছিল। তারা বিভিন্নভাবে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করে ঘোলা পানিতে মাছ শিকারের ফন্দি করছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তিনিও শেখ হাসিনার ডিসেম্বরে আসার বিষয়টি শুনেছেন। তবে তাকে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের অবস্থান অত্যন্ত দৃঢ়। এ লক্ষ্যে প্রত্যর্পণ চুক্তির আওতায় প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রতিবেশী দেশের কাছে ইতোমধ্যে কয়েক দফা অনুরোধপত্র পাঠানো হয়েছে।

সরকারের প্রস্তুতি নিয়ে মন্ত্রী কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বাংলাদেশে আর কোনো ধরনের অস্থিরতা তৈরির সুযোগ কোনো অপশক্তিকে দেওয়া হবে না। তিনি বলেন, পতিত কোনো শক্তি, ফ্যাসিস্ট, পলাতক অপরাধী কিংবা গণহত্যাকারীদের কোনো অপতৎপরতা এ দেশে চলতে দেওয়া হবে না।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, গণঅভ্যুত্থানের মুখে যারা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন এবং দেশের শত শত নাগরিকের মৃত্যুর জন্য দায়ী, তাদের কোনো ষড়যন্ত্রই সফল হতে দেওয়া হবে না। সরকার এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ