মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: মোট মৃত্যু ৪০০ ছাড়াল জাপানে প্রধানমন্ত্রী তারেক-তাকাইচির বৈঠক: এক ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের আশা আইজিপির বক্তব্য সরকারকে বিব্রত করবে: রুহুল কবির রিজভী রমজানে ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের মায়ের নাম সংশোধনে দপ্তরে দপ্তরে ঘুরছেন ইয়াকুব আলী বাংলাদেশে স্বাস্থ্যসেবায় জাপানি ফাউন্ডেশনের সহযোগিতা চাইলেন জুবাইদা রহমান জাহেদ উর রহমান: আইজিপির বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক গণতন্ত্রের সংগ্রামে যুবদল ইস্পাতকঠিন অগ্রবাহিনী: রিজভী পেছাল এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ

জাপানের সহায়তায় প্রকল্প দ্রুত শেষ করার তাগিদ প্রধানমন্ত্রীর

প্রতিবেদকের নাম

জাপান সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকোর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সোমবার জাপানের স্থানীয় সময় বিকাল ৫টা ১০ মিনিটে আয়োজিত এই বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশের চলমান বৃহৎ উন্নয়ন প্রকল্পগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার ওপর গুরুত্বারোপ করেন। এসময় জাইকার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হারা শোহেই এবং সংস্থাটির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাক্ষাতে এ সময় জাপানের সহায়তায় চলমান বৃহৎ উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬ সালের জুলাই মাসে ড. তানাকা আকিহিকোর বাংলাদেশ সফরের সময় ঢাকায় অনুষ্ঠিত ফলপ্রসূ আলোচনার কথা স্মরণ করেন। তিনি বাংলাদেশের আর্থসামাজিক অগ্রগতি ও অবকাঠামোগত উন্নয়নে জাপানের দীর্ঘদিনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের উন্নয়নের আকাঙ্ক্ষা ও জনগণের জীবনযাত্রার মান বৃদ্ধিতে জাপানের সহায়তা ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দুই দেশের কৌশলগত অংশীদারত্ব সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করে তিনি চলমান প্রকল্পগুলো ত্বরান্বিত করার পাশাপাশি নতুন অগ্রাধিকারমূলক প্রকল্পগুলোর অনুমোদন ও বাস্তবায়ন প্রক্রিয়া দ্রুত করার আহ্বান জানান। বৈশ্বিক জ্বালানি পরিস্থিতির প্রেক্ষাপটে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এ বছরও বাজেট সহায়তা অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়াও বৈশ্বিক জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি বিবেচনায় গত বছরের মতো দেশের জ্বালানি চাহিদা ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাজেট সহায়তা প্রদানের অনুরোধ জানানো হয়।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দক্ষতা উন্নয়ন অংশীদারত্ব, প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠা এবং কৃষির আধুনিকায়ন, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও লাইট ইঞ্জিনিয়ারিং খাতে সহযোগিতা সম্প্রসারণের প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া সহজ শর্তে ঋণ ও কারিগরি সহায়তা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। জবাবে জাইকা প্রেসিডেন্ট বাংলাদেশের সমৃদ্ধি অর্জনে দেশটির পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে বাংলাদেশের পক্ষে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দীকী এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ