বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতে অন্ধ্রপ্রদেশে ৫ জনের প্রাণহানি লক্ষ্মীপুরে ব্যবসায়ীর প্রাণহানি: বাড়িতে ডেকে নিয়ে নিরাপত্তা ঘটনায় রাষ্ট্রপতি: বিশ্ববিদ্যালয়গুলোকে দক্ষ জনশক্তি তৈরিতে গুরুত্ব দিতে হবে স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৪৬, বাড়ছে হতাহতের সংখ্যা এলপিজির দাম না বাড়ানোর দাবি ক্যাবের, বিইআরসির শুনানিতে আজ নজর জ্বালানি ও রেল খাতে জাপানি বিনিয়োগ চাইলেন প্রধানমন্ত্রী ইসরাইল নির্বাচন: সংখ্যাগরিষ্ঠতা নিয়ে অনিশ্চয়তা, নতুন ভোটের শঙ্কা বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল, প্রভাব ফেলছে তেলের দর সিন্ডিকেট ভাঙায় পাঠ্যবই মুদ্রণে সাশ্রয় ১৪ কোটি টাকা ব্রাহ্মণবাড়িয়ায় কিশোরীর বিয়ে নিয়ে সংঘর্ষে আহত ১০

তিন রাষ্ট্রায়ত্ত ব্যাংকে নতুন এমডি নিয়োগ দিলো সরকার

প্রতিবেদকের নাম

দেশের তিনটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকে নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (২৬ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক-১ শাখা থেকে এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। উপসচিব আফরোজা আক্তার রিবার স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে নিয়োগের পাশাপাশি সোনালী ব্যাংকের এমডি মো. শওকত আলী খানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের পূর্বের সিদ্ধান্তও প্রত্যাহার করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, জনতা ব্যাংক পিএলসির নতুন এমডি ও সিইও হিসেবে দায়িত্ব পেয়েছেন সাউথইস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ও চিফ রিস্ক অফিসার মো. মাহবুব আলম। তাকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। একই মেয়াদে বেসিক ব্যাংক পিএলসির এমডি ও সিইও পদে নিয়োগ পেয়েছেন জনতা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল হুদা। এছাড়াও, অগ্রণী ব্যাংক পিএলসির এমডি ও সিইও হিসেবে নিয়োগ পেয়েছেন যমুনা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. নূর মোহাম্মদ।

নবনিযুক্ত এই তিন কর্মকর্তা নিজ নিজ ব্যাংকে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর দায়িত্ব পালন করবেন। এদিকে, সোনালী ব্যাংকের এমডি ও সিইও মো. শওকত আলী খানের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের আগের সিদ্ধান্তটি সরকার প্রত্যাহার করেছে। গত ১৯ অক্টোবর আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে তার নিয়োগ বাতিলের নির্দেশ দেওয়া হয়েছিল, যা সোমবারের নতুন আদেশের মাধ্যমে রহিত করা হলো।

সার্বিক বিষয়ে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর বিধান অনুসরণ করে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের চেয়ারম্যানদের নির্দেশনা দেওয়া হয়েছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর শীর্ষপদে এই রদবদল ও সিদ্ধান্তের বিষয়টি ব্যাংকিং খাতে গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ